বৃহস্পতিবার থেকে ৮ দিন শিথিল থাকবে কঠোর বিধিনিষেধ, আজ প্রজ্ঞাপন

১৩ জুলাই ২০২১, ০৮:২৮ AM
কঠোর বিধিনিষেধ শিথিল করে মন্ত্রিপরিষদ বিভাগ আজ প্রজ্ঞাপন জারি করবে

কঠোর বিধিনিষেধ শিথিল করে মন্ত্রিপরিষদ বিভাগ আজ প্রজ্ঞাপন জারি করবে © ফাইল ফটো

করোনা মহামারির বিস্তার রোধে আরোপিত কঠোর বিধিনিষেধ আগামী ১৫ থেকে ২২ জুলাই পর্যন্ত শিথিল করা হবে। সোমবার (১২ জুলাই) রাতে এক সরকারি তথ্য বিবরণীতে একথা জানানো হয়েছে।

কঠোর বিধিনিষেধ শিথিল করে মন্ত্রিপরিষদ বিভাগ আজ মঙ্গলবার (১৩ জুলাই) প্রজ্ঞাপন জারি করবে বলে সরকারি ভাষ্যে বলা হলেও কি কি বিধিনিষেধ শিথিল করা হবে সে বিষয়ে কিছু জানায়নি সরকার। সরকার বলছে, আগামী ২৩ জুলাই থেকে আবার কঠোর বিধিনিষেধ জারি করা হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা বলেন, ঈদের আগে কি কি বিধিনিষেধ শিথিল রাখা হবে সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই নির্দেশনার আলোকে প্রজ্ঞাপন জারি করা হবে।

তিনি আরও জানান, স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশুর হাট বসানো, স্বল্প পরিসরে গণপরিবহন চালু করা এবং ঈদের আগে কয়েক দিন দোকানপাট ও শপিংমল খোলার অনুমতি দেওয়া হবে।

করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৫ এপ্রিল থেকে মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করে সরকার। ধাপে ধাপে এর মেয়াদ বাড়িয়ে বিধিনিষেধগুলো শিথিল করা হয়। করোনার সংক্রমণ বাড়লে সীমান্তবর্তী জেলাগুলোতে লকডাউন দেওয়া হয়। ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন রাখতে রাজধানীর পার্শ্ববর্তী সাত জেলায় লকডাউন ঘোষণা করা হয়।

এরপরও সংক্রমণ না কমায় গত ১ জুলাই থেকে কঠোর লকডাউন কার্যকর করছে সরকার। আগামী ১৪ জুলাই সেই লকডাউনের মেয়াদ শেষ হবে।

পরবর্তী এসএসসি পরীক্ষা ‘ডিসেম্বরে’
  • ২০ এপ্রিল ২০২৬
দেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের যৌথ …
  • ২০ এপ্রিল ২০২৬
ফেসবুকে তিনবার আলহামদুলিল্লাহ লিখলেন বিএনপি নেত্রী—একবার এম…
  • ২০ এপ্রিল ২০২৬
ক্ল্যারেন্ডন স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ অক্সফোর্ড ইউনিভার…
  • ২০ এপ্রিল ২০২৬
টোকিওয়ে বৈশাখী মেলায় বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরলেন ড. সবুর…
  • ২০ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা হতে পারে এআই সিস্টেমে
  • ২০ এপ্রিল ২০২৬