শিথিল হচ্ছে কঠোর লকডাউন, যেকোনো সময় প্রজ্ঞাপন জারি

১২ জুলাই ২০২১, ০৪:৩৯ PM
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ চলছে

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ চলছে © ফাইল ফটো

আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে করোনা মহামারির মধ্যে চলমান কঠোর লকডাউন শিথিল করে যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে। আজ সোমবার সন্ধ্যায় বা মঙ্গলবার সকালে এই প্রজ্ঞাপন জারি হতে পারে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে।

জানা গেছে, লকডাউন শিথিল হলে সেক্ষেত্রে কঠোর স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন, দোকানপাটসহ প্রায় সবকিছুই চালুর অনুমোদন দেওয়া হতে পারে। একই সঙ্গে কোরবানির হাটও চলবে। এসব বিষয়ে স্বাস্থ্যবিধি অনুয়ায়ী কিছু নিয়ম মেনে চলতে বলা হতে পারে। 

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তাবলেন, ঈদের আগে কী কী বিধিনিষেধ শিথিল রাখা হবে, সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই নির্দেশনার আলোকে প্রজ্ঞাপন জারি করতে মন্ত্রিপরিষদ বিভাগ কাজ করছে।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ চলছে। প্রথমে ৭ জুলাই পর্যন্ত তা থাকলেও পরে তা আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়, যা আগামী বুধবার (১৪ জুলাই) শেষ হওয়ার কথা। তার আগেই এই বিধিনিষেধ শিথিলের বিষয়ে আলোচনা করছে সরকার। তবে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর বর্তমান পরিস্থিতিতে বিধিনিষেধ শিথিল করলে পরিস্থিতি কেমন হবে, সেটা নিয়েও আশঙ্কা আছে।

বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে নির্বাচনী পরীক্ষায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close