করোনায় বিধিনিষেধ

১০ম দিনে ঢাকায় গ্রেপ্তার ৭৯১ জন, ২১২ জনকে জরিমানা

১০ জুলাই ২০২১, ১০:৩৩ PM
বিধিনিষেধের ১০ম দিনে ঢাকায় গ্রেপ্তার ৭৯১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

বিধিনিষেধের ১০ম দিনে ঢাকায় গ্রেপ্তার ৭৯১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ © ফাইল ছবি

করোনা সংক্রমণ রোধে চলমান কঠোর বিধিনিষেধের দশম দিনে শনিবার রাজধানীতে ৭৯১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিনা প্রয়োজনে ও মাস্ক ছাড়া ঘরের বাইরে বের হওয়ায় ২১২ জনকে ১ লাখ ৬৬ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে।

আজ শনিবার (১০ জুলাই) সন্ধ্যায় ডিএমপির মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখারুল ইসলাম জানান, শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির আটটি ক্রাইম ও ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে।

মোবাইল কোর্টে ২১২ জনকে ১ লাখ ৬৬ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া সড়ক পরিবহন আইনে ৩৬১টি গাড়িকে ৯ লাখ ৪৫হাজার টাকা জরিমানা করা হয়।

ইফতেখায়রুল জানান, সরকারি নির্দেশনা প্রতিপালনে সকাল থেকে একযোগে রাজধানীর রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান, উত্তরার বিভিন্ন এলাকায় পুলিশের বিভিন্ন চেকপোস্টে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ কার্যক্রম পরিচালিত হয়।

দেশে করোনা মহামারির প্রকোপ মারাত্মক আকার ধারণ করায় গত ০১ জুলাই থেকে চলছে কঠোর বিধিনিষেধ। শুরু থেকে জনসাধারণকে বিধিনিষেধ মানাতে মাঠে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে ১৪ দিনের এই বিধিনিষেধে দিন যত যাচ্ছে রাস্তায় গাড়ি ও জনসাধারণের উপস্থিতি তত বাড়ছে।

আনন্দ-সম্প্রীতির নববর্ষ
  • ১৩ এপ্রিল ২০২৬
কাজের মান নিয়ে প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে লাঠি হাতে…
  • ১৩ এপ্রিল ২০২৬
এক মুরগি তিনবার জবাই করা চলবে না, শিক্ষামন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬
নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১১০, আবেদন …
  • ১৩ এপ্রিল ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন না করলে ছাত্ররা আবার ঐক্যবদ্ধ হবে
  • ১৩ এপ্রিল ২০২৬
অনলাইন জুয়ায় আসক্তি, রাজধানীতে ভবন থেকে লাফিয়ে ‘আত্মহত্যা’ …
  • ১৩ এপ্রিল ২০২৬