করোনা নিয়ে গুজবে বিশ্বাস করবেন না: জয়

০৭ জুলাই ২০২১, ০৪:২৮ PM
সজীব ওয়াজেদ জয়

সজীব ওয়াজেদ জয় © ফাইল ফটো

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত নয়, সচেতন থাকুন। কোনো তথ্য শুনে বিশ্বাস করবেন না। আগে যাচাই করুন। গুজবে বিশ্বাস করবেন না, গুজব ছড়াবেন না।

আজ বুধবার (৭ ‍জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

করোনাভাইরাসের সতর্কতাবিষয়ক এ পোস্টে সজীব ওয়াজেদ জয় কোভিড-১৯ সংক্রান্ত জরুরি প্রয়োজনের নম্বরগুলো দেন।

জাতীয় তথ্যসেবা: ৩৩৩, স্বাস্থ্য বাতায়ন: ১৬২৬৩, আইইডিসিআর: ১০৬৫৫। হটলাইন নম্বর: ০১৩১৩৭৯১১৩০, ০১৩১৩৭৯১১৩৮, ০১৩১৩৭৯১১৩৯, ০১৩১৩৭৯১১৪০, ০১৩২১১৭৩৮৬৫ নম্বরগুলো উল্লেখ করেন।

তিনি আরও বলেন, করোনাভাইরাস সম্পর্কিত স্বাস্থ্যসেবা, জরুরি সহায়তা ও ভ্যাকসিন সম্পর্কিত তথ্য জানতে ডায়াল করুন ৩৩৩; এরপর অপারেটরের নির্দেশনা অনুযায়ী ১ চাপুন। করোনাভাইরাস মোকাবেলায় নিজে সতর্ক থাকুন ও অন্যকে সুরক্ষিত রাখুন।

শিক্ষায় সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করবে সরকার: শিক্ষামন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে ‘এলেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা
  • ১২ এপ্রিল ২০২৬
যেসব যুক্তিতে জামিন পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধু…
  • ১২ এপ্রিল ২০২৬
তিন ভূমিকায় শিরোপাজয়ী সেই আলফাজকে ছাঁটাই করল মোহামেডান
  • ১২ এপ্রিল ২০২৬
বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গঠনে আইন সংশোধনে সভা
  • ১২ এপ্রিল ২০২৬
কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী
  • ১২ এপ্রিল ২০২৬