লকডাউনে বাগেরহাটে অসহায়-দুস্থদের পাশে সেনাবাহিনী

০৭ জুলাই ২০২১, ০৩:৪৯ PM
বাংলাদেশ সেনাবাহিনী

বাংলাদেশ সেনাবাহিনী © টিডিসি ফটো

বাগেরহাটে চলমান কঠোর লকডাউনে কর্মহীন হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বরিশাল সেনানিবাসের ২৮ পদাধিক ব্রিগেডের ৪৩ বীর ইউনিট ও ২৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা বাগেরহাট সদর, মোরেলগঞ্জে কুঠিবাড়ি এলাকায় ও শরণখোলা  উপজেলার  খুড়িয়াখালী গ্রামে দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময়  স্থানীয়দের মাস্ক ব্যবহার, অপ্রয়োজনে বাড়ির বাহিরে না যাওয়াসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তারা।

জানা গেছে, বাগেরহাটে চলমান কঠোর লকডাউনে জেলার প্রবেশদ্বারসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। জেলার উপকুলীয় উপজেলা মোংলায় নৌবাহিনী-কোস্টগার্ড ও বাগেরহাট শহরসহ অন্য ৮টি উপজেলায় সেনাবাহিনীর পাশাপাশি আইনশৃংখলা বাহিনীর সদস্যরাও কাজ করছে।

তবে গুরুত্বপূর্ণ স্থানে জনসাধারণ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হলেই আইনশৃংখলা বাহিনীর জোরার মুখে পড়তে হচ্ছে। কঠোর লকডাউন বাস্তবায়নে প্রশাসনের সাথে কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিজিবি, কোষ্টগার্ড ও পুলিশ ও যুব রেডক্রিসেন্ট সদস্যরা।

বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে নির্বাচনী পরীক্ষায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close