বিচার ব্যবস্থার সব উন্নয়ন আ.লীগের আমলেই হয়েছে: প্রধানমন্ত্রী

০৩ জুলাই ২০২১, ০৮:৫৯ PM
শেখ হাসিনা

শেখ হাসিনা © ফাইল ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে বিচার ব্যবস্থার যত উন্নয়ন হয়েছে সব আওয়ামী লীগ সরকারের সময়ে হয়েছে। শনিবার (৩ জুলাই) ২০২১-২২ অর্থ বছরের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের আমলে এনেক্স ভবন করে বিচারকের সংখ্যা বাড়ানো হয়েছে। প্রত্যেকটা জেলা জজ আদালতে যত ডেভলপমেন্ট হয়েছে সবই আমরা করেছি। আর বিএনপি কি করেছে? ৬৩ জেলার আদালতে একসাথে বোমা হামলা করেছে। দুইজন জজকে মেরে ফেলেছে।

তিনি আরও বলেন, বিএনপির আমলে ভুয়া সার্টিফিকেট দিয়েও বিচারপতি নিয়োগ দেয়া হয়েছিল। তাদের সময় এক বিচারপতিকে ছাত্রদল নেতার ঘারে হাত রেখে বিচার করতে দেখা গেছে। ভোট চুরির জন্য প্রধান বিচারপতির মেয়াদ বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার পায়তারাও করা হয়েছে।

দক্ষিণ আইচা কলেজে নতুন গভর্নিং বডি গঠন
  • ১৩ এপ্রিল ২০২৬
এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েভ ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২২ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
কুমিল্লায় আনসার সদস্যদের বহনকারী তিনটি বাসের সংঘর্ষ, আহত ৭
  • ১৩ এপ্রিল ২০২৬
প্রাথমিকে নতুন করে ‘মিড-ডে মিল’ চালু হচ্ছে ৩৪৯ উপজেলায়
  • ১৩ এপ্রিল ২০২৬