ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের

২৬ জুন ২০২১, ০৮:২২ AM
নিহত আব্দুল আজিজ

নিহত আব্দুল আজিজ © সংগৃহীত

নাটোরের সিংড়ায় বিবাহিত-অবিবাহিত ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে বুকে ফুটবল লেগে আব্দুল আজিজ (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ভোগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটেছে।

নিহত ছাত্র ভোগা গ্রামের কৃষক শামসুল মোল্লার ছেলে। সে সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৫টায় উপজেলার ভোগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিবাহিত-অবিবাহিত টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। খেলায় আব্দুল আজিজ অবিবাহিতদের পক্ষে নেমে একটি গোল করেন। কিছুক্ষণ পরে একটি কর্নার বল হেড দিতে গিয়ে বুকে লেগে নিঃশ্বাস আটকে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, নিহত ছেলেটি এই কলেজের ছাত্র। তার মৃত্যুতে সবাই গভীরভাবে শোকাহত।

উৎসব ভাতা বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন শিক্ষামন্ত্রী
  • ০৬ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬টি, জামায়াত-এনসিপি ও স্বতন্ত্র…
  • ০৬ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাসে যাচ্ছে না প্রাথমিক বিদ্যালয়
  • ০৬ এপ্রিল ২০২৬
ভাত রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীকে ঝলসে দিলেন স্বামী
  • ০৬ এপ্রিল ২০২৬
আবারো আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার ইঙ্গিত দিলেন সাকিব
  • ০৬ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের আরও এক শীর্ষ কর্মকর্তা…
  • ০৬ এপ্রিল ২০২৬