উৎসব ভাতা বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন শিক্ষামন্ত্রী

০৬ এপ্রিল ২০২৬, ০২:৫৩ PM , আপডেট: ০৬ এপ্রিল ২০২৬, ০২:৫৫ PM
ড. আ ন ম এহছানুল হক মিলন

ড. আ ন ম এহছানুল হক মিলন © সংগৃহীত

উৎসব ভাতা বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিয়েছেন শিক্ষামন্ত্রী শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (৬ এপ্রিল) এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে ময়মনসিংহ শিক্ষাবোর্ড এবং ময়মনসিংহ অঞ্চলের মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত হয়ে তিনি বলেন, প্রায় সতের বছর ধরে শিক্ষকদের উৎসব ভাতা বাড়ানো হয়নি। তবে চলতি বছরে ভাতা ১০ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ঈদুল আজহার সময় এটি বাস্তবায়ন হতে পারে। সরকারের পক্ষ থেকে বিষয়টি বাস্তবায়নের জন্য চেষ্টা চলছে বলে জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, পরীক্ষার হলে কোনো ধরনের কাগজ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে তাৎক্ষণিক বহিষ্কার করা হবে, কারণ আগে থেকেই নির্দেশনা দেওয়া হয়েছে—হলে কোনো কাগজ নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি বাথরুমে কাগজ পাওয়া গেলেও এর দায়ভার কেন্দ্রসচিবকে নিতে হবে।

এছাড়া, ১৯৮০ সালের পরীক্ষা-সংক্রান্ত আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে, কারণ ওই আইনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে নকলের জন্য কোনো শাস্তির বিধান নেই।

এর আগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন পরীক্ষায় নকলের বিরুদ্ধে 'জিরো টলারেন্স' নীতি ঘোষণা করেন। তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন, নকল বা অনিয়ম প্রমাণিত হলে পরীক্ষার্থীর পাশাপাশি দায়িত্বরত শিক্ষক ও কেন্দ্র সচিবদের বিরুদ্ধেও কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬