ঝালকাঠিতে বেড়িবাঁধ নির্মাণে বাঁধা, প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধনে হামলা

০৬ এপ্রিল ২০২৬, ০১:৫৭ PM
মানববন্ধনে এলাকাবাসী

মানববন্ধনে এলাকাবাসী © টিডিসি

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার পশ্চিম আউরা গ্রামের তালতলা খাল-সংলগ্ন বেড়িবাঁধ নির্মাণে বাধা দেওয়ার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টায় ওই এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয়দের অভিযোগ, সুলতান মোহাম্মদ নাসির উদ্দিনের নেতৃত্বে একদল লোক মানববন্ধনে অংশগ্রহণকারীদের ওপর হামলা চালিয়ে কর্মসূচি পণ্ড করার চেষ্টা করে। তবে গ্রামবাসীর প্রতিরোধের মুখে হামলাকারীরা পিছু হটতে বাধ্য হয়।

এলাকাবাসী জানান, পশ্চিম আউরা গ্রামের তালতলা খালে বেড়িবাঁধ না থাকায় প্রতিবছর বর্ষা ও বন্যা মৌসুমে পানি ঢুকে শত শত একর ফসলি জমি, গাছপালা, মৎস্যসম্পদ এবং পানের বরজের ব্যাপক ক্ষতি হয়। পাশাপাশি অনেক বাড়িঘর প্লাবিত হয় এবং শিক্ষার্থী, নারী ও রোগীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়।

দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার খালের তীরে প্রায় দুই কিলোমিটার ভেরিবাঁধ নির্মাণকাজ শুরু করে। কিন্তু এলাকাবাসীর অভিযোগ, মামলাবাজ হিসেবে পরিচিত সুলতান মোহাম্মদ নাসির উদ্দিন ওই নির্মাণকাজে বাধা প্রদান করায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) কর্তৃপক্ষ কাজ বন্ধ রাখতে বাধ্য হয়।

নির্মাণকাজ আবার চালুর দাবিতে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করলেও কোনো কার্যকর ব্যবস্থা না পাওয়ায় তারা মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা কৃষকদলের সভাপতি আবদুল মালেক তালুকদার, ব্যবসায়ী মো. গোলাম রব্বানী মিলন, কলেজছাত্রী নাজমা আক্তার ও গৃহিণী মাসুমা বেগম। বক্তারা দ্রুত বেড়িবাঁধ নির্মাণকাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঘরে বসে বিনা মূল্যে এমআইটিতে কোর্স করার সুযোগ, করুন আবেদন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সরকারি জমি দখলের ৩০ বছর পর উদ্ধার, জনমনে স্বস্তি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সিএনজি ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ফটকে চাকসুর তালা, চক্রাকার বা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9