মুক্তিযোদ্ধার তালিকায় স্থান পেলেন আরও ২৯৭৩ জন

২৫ জুন ২০২১, ০৯:২৯ AM
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় © ফাইল ফটো

চতুর্থ ধাপে বীর মুক্তিযোদ্ধাদের সমন্বিত তালিকায় আরও ২ হাজার ৯৭৩ জনের নাম প্রকাশ করেছে সরকার। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রকাশিত আট বিভাগের ৫৫ উপজেলা থেকে এসব নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) অনুমোদনবিহীন বেসামরিক গেজেট নিয়মিতকরণ শেষে চতুর্থ তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট-এ পাওয়া যাবে।

চতুর্থ তালিকায় স্থঅন পাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের ৯৩৮ জন, চট্টগ্রাম বিভাগের ১৭৭ জন, বরিশাল বিভাগের ১৬৭ জন, খুলনা বিভাগের ৫৬২ জন, ময়মনসিংহ বিভাগের ২০২ জন, রাজশাহী বিভাগের ৭৭৮ জন, রংপুর বিভাগের ৫৮ জন ও সিলেট বিভাগের ৯১ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন।

উল্লেখ্য, গত ২৫ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকার প্রথম ধাপ প্রকাশ করা হয়। তাতে এক লাখ ৪৭ হাজার ৫৩৭ জন বীর মুক্তিযোদ্ধার নাম উঠে আসে। ৯ মে প্রকাশিত দ্বিতীয় ধাপে স্থান পান ছয় হাজার ৯৮৮ জন বীর মুক্তিযোদ্ধা। গত ৭ জুন প্রকাশিত তৃতীয় ধাপে স্থান পান ১২ হাজার ১১৬ জন বীর মুক্তিযোদ্ধা এবং ২৪ জুন চতুর্থ তালিকায় প্রকাশ করা হলো ২ হাজার ৯৭৩ জন বীর মুক্তিযোদ্ধার নাম।

সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের সভাপতি হলেন রাজিব, সেক্রেটার…
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বকাপে খেলবে ইরান, নিশ্চিত করলেন ফিফা সভাপতি
  • ৩১ মার্চ ২০২৬
অনলাইন ক্লাসের খবরের প্রতিবাদ শিবিরের
  • ৩১ মার্চ ২০২৬
গাঁজা চাষ ও বিক্রির অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, বিপুল মাদক উদ্ধ…
  • ৩১ মার্চ ২০২৬
ভিসির সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ, সিট বরাদ্দে নীতিমালাসহ ১…
  • ৩১ মার্চ ২০২৬
বাড়ি থেকে বের করে দিতে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence