সংসদে সৈয়দ আবু হোসেন এমপি

‘সরকারি চাকরির বয়সসীমা ৩২ করার দাবি অত্যন্ত যৌক্তিক’

১৬ জুন ২০২১, ০৩:৫৫ PM
সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন

সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন © সংগৃহীত

করোনাকালে সরকারি চাকরিতে বয়সসীমা বাড়িয়ে ৩২ করার আবেদন অত্যন্ত যৌক্তিক বলে মনে করেন জাতীয় পার্টির ঢাকা ৪ আসনের সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন।

জাতীয় সংসদে অধিবেশনে আজ বুধবার (১৬ জুন) চাকরিপ্রত্যাশীদের বয়সসীমা বাড়ানোর দাবি তুলে ধরেছেন তিনি।

সংসদে তিনি আরো বলেন, ‘করোনা মহামারীর কারণে অনেকের মতো আজ দেশের লাখো শিক্ষিত চাকরিপ্রত্যাশীদের অপেক্ষার পাল্লা দীর্ঘ হচ্ছে। আমরা জানি সরকারি-বেসরকারি সেক্টরে ৮৭ ভাগ চাকরির বিজ্ঞপ্তি বন্ধ রয়েছে। আর এই করোনার সময়ে চাকরি আবেদনের নির্ধারিত বয়স ৩০ বছর পার হয়ে গেছে দেড় লাখেরও বেশি চাকরিপ্রত্যাশীর। তাই তারা চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানোর জন্য সরকারের কাছে দাবি জানিয়ে আসছে। আমি মনে করি, করোনাকালে সরকারি চাকরিতে বয়সসীমা বাড়িয়ে ৩২ করার আবেদন অত্যন্ত যৌক্তিক। কারণ ৯০ দশকের শুরুতে চাকরির আবেদনের সর্বোচ্চ বয়স ছিল ৩০ বছর, তখন গড় আয়ু ছিল ৫৫ বছর। অথচ আজ তিন দশক পরও চাকরিতে আবেদনের বয়স বাড়েনি সেই ৩০ বছরই রয়েছে। কিন্তু এই সময়ে আমাদের গড় আয়ু বেড়েছে। তাই প্রধানমন্ত্রীর কাছে বিনীত নিবেদন করছি এই করোনাকালীন সময়ে যুব সমাজের চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়ানোর দাবিটি মেনে নেয়া হোক। ’

 

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি ছাত্রী
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩০ মার্চ ২০২৬
চট্টগ্রামে স্ত্রীর ফাঁস নেয়ার মুহুর্ত ভিডিও করছিলেন স্বামী,…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইউরোপীয় ইউনিয়ন
  • ৩০ মার্চ ২০২৬
মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানো হলো কেন্দ্রীয় ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence