দ্বিতীয় বিয়ে করছেন রেলমন্ত্রী

১০ জুন ২০২১, ০৯:১৮ PM
রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন © সংগৃহীত

৬৫ বছর বয়সী রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন ফের বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন । প্রথম স্ত্রী মারা যাওয়ার প্রায় আড়াই বছর পর এই দ্বিতীয় করতে যাচ্ছেন নূরুল ইসলাম। রেলমন্ত্রীর এক ছেলে ও দুই মেয়ে। তিন সন্তানেরই বিয়ে হয়েছে।

আজ বৃহস্পতিবার ( ১০ জুন) রেলমন্ত্রী বলেছেন, সবকিছু চূড়ান্ত হলে তিনিই আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানাবেন। তবে ইতিমধ্যে বিয়ের ব্যাপারটি কিছু দূর এগিয়েছে বলেও জানা গেছে।

জানা যায়, তিনি পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসন থেকে নবম, দশম এবং একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হন। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর রেলমন্ত্রী হিসেবে সরকারের মন্ত্রিসভায় যুক্ত হন।

এর আগের সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক ৬৭ বছর বয়সে বিয়ে করেছিলেন। 

৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬