তথ্য সংগ্রহ আর চুরি এক নয়: তথ্যমন্ত্রী

০৯ জুন ২০২১, ০৫:৩৮ PM
ড. হাছান মাহমুদ

ড. হাছান মাহমুদ © ফাইল ফটো

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, তথ্য সংগ্রহ আর চুরি করা এক জিনিস নয়। তথ্য সংগ্রহের নির্দিষ্ট নিয়ম আছে। চুরির সাথে সংগ্রহ গুলিয়ে ফেললে হবে না।

বুধবার (৯ জুন) সচিবালয়ে আলহামরা নাসরিন হোসেন লুইজা সম্পাদিত 'ছবির ভাষায় মহানায়ক বঙ্গবন্ধু' অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, সাংবাদিক রোজিনা ইসলামের ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। তবে সচিবালয়ে তথ্য সংগ্রহের কিছু নিয়ম আছে। সাংবাদিকদের পাশাপাশি সাধারণ মানুষও সেই নিয়মে আবেদন করে তথ্য পেতে পারেন আবেদন করে তথ্য না পেলে তথ্য অধিকার কমিশন আছে। সেখানে আবেদন করলে তথ্য পাওয়া যায়।

মন্ত্রী আরও বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী হয়েও আমি যদি কোনো অফিসে গিয়ে অনুমতি না নিয়ে কোনো গোপনীয় তথ্য নিয়ে নেই তাহলে সেটি অপরাধ। ওই অফিস কর্তৃপক্ষ এজন্য আমার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পারে। আর যদি রাষ্ট্রীয় গোপন নথি হয় সেক্ষেত্রে অপরাধ আরও বড়।

বেসরকারি মেডিকেলের ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে আজ
  • ৩১ মার্চ ২০২৬
চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করল নিউজিল্যান্ড
  • ৩১ মার্চ ২০২৬
নিজেকে ‘স্মার্ট’ করে তোলার ১০ কার্যকর কৌশল
  • ৩১ মার্চ ২০২৬
মেসিকে নিয়ে সুখবর দিলেন লিওনেল স্কালোনি
  • ৩১ মার্চ ২০২৬
যেকারণে নাসিম শাহকে ২ কোটি রুপি জরিমানা করল পিসিবি
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় গোড়া থেকেই কাজ করতে চাই: র…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence