সংসদে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রস্তাবিত ভ্যাট প্রত্যাহারের দাবি

০৬ জুন ২০২১, ০৯:০৯ PM
জাতীয় সংসদে বক্তব্য দেন চাপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ

জাতীয় সংসদে বক্তব্য দেন চাপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ © সংগৃহীত

জাতীয় সংসদে দেশের বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়ের ওপর প্রস্তাবিত ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ। আজ রোববার সংসদে চলতি ২০২১-২২ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এই দাবি জানান তিনি।

চাপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ বলেছেন, দক্ষ জনশক্তি গড়ে তুলতে শিক্ষার কোনো বিকল্প নেই। অথচ নতুন বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেলে ১৫ শতাংশ ভ্যাট আরোপের কথা বলা হয়েছে। এটা কোনো কথা হলো?

বিএনপির এই সংসদ সদস্য আরও বলেন, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর পড়াশোনা মানসম্মত। পাবলিক বিশ্ববিদ্যালয়ের চেয়ে সেখানে বেশি শিক্ষার্থী পড়াশোনা করে। কেন সেখানে করারোপ করার কথা বলা হচ্ছে? বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে। এই কর প্রত্যাহার হওয়া উচিত। সাধারণ বাজেটে এই বিষয়টি নিয়ে আলোচনার সময় চাই। এ বিষয়গুলো আমরা আলোকপাত করতে চাই।

আইপিএলকে ছাড়িয়ে যাবে পিএসএল, বিশ্বাস নাকভির
  • ০৬ এপ্রিল ২০২৬
ক্যাম্পাসের দেয়ালে দেয়ালে গোলাম আযমের ছবি—লেখা ‘আমাকে জুতা …
  • ০৬ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে বিয়ের তিন দিন আগে অসুস্থ হয়ে বরের মৃত্যু
  • ০৬ এপ্রিল ২০২৬
শিক্ষকদের পে-স্কেল নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ০৬ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে পাবলিক বিশ্ববিদ্যালয় করা হবে: …
  • ০৬ এপ্রিল ২০২৬