সরকারি নির্দেশনা অমান্য করায় ২ কোচিং সেন্টারকে জরিমানা

০৫ জুন ২০২১, ০২:৪৭ PM
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান অভিযান পরিচালনা করেন

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান অভিযান পরিচালনা করেন © সংগৃহীত

সরকারি নির্দেশনা অমান্য করে পাঠদান পরিচালনার অপরাধে বগুড়া সদর উপজেলার দুই কোচিং সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

আজ শনিবার (৫ জুন) সকাল ৯টার দিকে উপজেলার জলেশ্বরীতলা এলাকায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন।

এর আগে শুক্রবার (৪ জুন) জলেশ্বরীতলা এলাকায় শাহীন শিক্ষা পরিবারকে একই অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।  

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান জানান, সরকারি নির্দেশনা অমান্য করে পাঠদান পরিচালনার অপরাধে সংক্রামক রোগ আইনে জলেশ্বরীতলায় ‘বাংলা টিউটর’ এবং ‘সোহেল স্যারের গণিত বিভাগ’ নামে দুই কোচিং সেন্টারকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযান পরিচালনার সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এইচএসসি পাসেই সেলস অফিসার নেবে স্কয়ার ফুড, আবেদন শেষ ১৮ এপ্…
  • ১৪ এপ্রিল ২০২৬
রাজধানীতে একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম, প্রাণ হারালেন কলে…
  • ১৪ এপ্রিল ২০২৬
পিরোজপুরে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে পহেলা বৈশাখ
  • ১৪ এপ্রিল ২০২৬
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল যুক্তরাষ্ট্র
  • ১৪ এপ্রিল ২০২৬
কুয়েটে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, ক্যাম্পাসজুড়ে উৎসবের আমেজ
  • ১৪ এপ্রিল ২০২৬
লেবাননে ইসরায়েলি সেনা নিহত, নিশ্চিত করল আইডিএফ
  • ১৪ এপ্রিল ২০২৬