ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে হাতিয়ায় নিম্মাঞ্চল প্লাবিত

২৬ মে ২০২১, ১১:০৭ AM
নিম্মাঞ্চল প্লাবিত

নিম্মাঞ্চল প্লাবিত © টিডিসি ফটো

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে অস্বাভাবিক জোয়ারে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে। সে সাথে নিঝুমদ্বীপ ইউনিয়নের চারটি গ্রাম সম্পূর্ণভাবে পানিতে তলিয়ে যায়।

বুধবার (২৬ মে) মধ্য রাত থেকে শুরু হওয়া জোয়ারে এসব এলাকা প্লাবিত হয়।

ঘূর্ণিঝড়ের প্রভাবে হাতিয়ার চারপাশে নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩-৪ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। নিঝুমদ্বীপে বেড়িবাঁধ না থাকায় অস্বাভাবিক জোয়ারে তলিয়ে গেছে ৪ গ্রাম।

এর মধ্যে মোল্লা গ্রাম, মদিনা গ্রাম, বান্দাখালী গ্রাম ও মুন্সি গ্রাম ৩-৪ ফুট পানির নিচে তলিয়ে গেছে বলে জানান নিঝুমদ্বীপ ২নং ওয়ার্ডের ইউপি সদস্য কেপায়েত উদ্দিন।

হঠাৎ প্লাবিত হওয়া এসব এলাকার মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। জোয়ারের পানিতে ভেসে গেছে পুকুরের মাছ, গো খাদ্য। অনেক এলাকায় মানুষের কাচা ঘরবাড়িও ভেসে যেতে দেখা যায়।

হাতিয়া উপজেলা সিপিপি কর্মকর্তা বদিউজ্জামান বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব ও পূর্ণিমার প্রভাব এক হয়ে জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। রাতের জোয়ারে পানি আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে।

তিনি বলেন, আমাদের ১৮১ টি সাইক্লোন সেল্টার প্রস্তুত রাখা হয়েছে, দুর্গত মানুষদেরকে দ্রুত সেল্টারে নিয়ে আসা হবে।

আরো পড়ুন ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব: ভোলায় গাছচাপায় রিকশাচালকের মৃত্যু

তেলের দাবিতে এবার এসিল্যান্ডকে ইটপাটকেল নিক্ষেপ
  • ১১ এপ্রিল ২০২৬
দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে যুদ্ধবিমান ম…
  • ১১ এপ্রিল ২০২৬
জনতা ও অগ্রণী ব্যাংকের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা
  • ১১ এপ্রিল ২০২৬
কুয়েটে শুরু হচ্ছে ‘ক্যালিব্রেশন ২.০’
  • ১১ এপ্রিল ২০২৬
বীমা বোর্ডে স্ত্রীকে নিয়োগের চেষ্টা, মন্ত্রীকে বরখাস্ত করলে…
  • ১১ এপ্রিল ২০২৬
ক্ষমতায় এসেই বিএনপি জনগণের সঙ্গে বেইমানি করেছে : নাহিদ
  • ১১ এপ্রিল ২০২৬
close