এলাকাবাসীকে নিয়ে প্রতি মাসে উন্মুক্ত সভা করবেন প্রাথমিক প্রতিমন্ত্রী

১১ এপ্রিল ২০২৬, ০৫:১৫ PM
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ © সংগৃহীত

নাগরিক সেবা নিয়ে প্রথমবারের মতো টাউনহল সভা করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সত্যিকারের গণতান্ত্রিক চর্চা নিশ্চিতে ঢাকা-১৩ আসনে প্রতি মাসে এ ধরনের টাউন হল সভা চালু থাকবে বলে জানিয়েছেন তিনি। 

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নাগরিক সেবা ও স্থানীয় সমস্যাগুলো নিয়ে প্রথমবারের মতো উন্মুক্ত টাউন হল সভায় তিনি এ কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, সত্যিকারের গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করতে ঢাকা-১৩ আসনে প্রতি মাসে এ ধরনের টাউন হল সভা চালু থাকবে। দেশের মানুষের প্রত্যাশা পূরণ এবং সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। সে লক্ষ্যেই নিয়মিত টাউন হল সভা চালুর উদ্যোগ নিয়েছি। নির্বাচনের আগে এলাকাবাসীর সঙ্গে নিয়মিত উন্মুক্ত সভা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। রোজার মাসে তা সম্ভব না হলেও এখন থেকে প্রতি মাসেই এ আয়োজন অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে ঢাকা-১৩ আসনকে একটি মডেল এলাকায় পরিণত করা সম্ভব। এ লক্ষ্যে জনপ্রতিনিধি, সরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ জনগণের মধ্যে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় ঢাকা-১৩ আসনের ৩১, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা অংশ নেন। পাশাপাশি বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থার কর্মকর্তারাও অংশ নেন। এসময় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। 

সিটি ব্যাংকে চাকরি, আবেদন ২৮ জুলাই পর্যন্ত
  • ২১ জুলাই ২০২৬
এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনবে সরকার, চুক্তি আগস্টে
  • ২১ জুলাই ২০২৬
গুলশানে ঢাবির আওয়ামীপন্থী অধ্যাপকের ‘বাসার ছাদ থেকে পড়ে’ গ…
  • ২১ জুলাই ২০২৬
দুই দফায় বিজ্ঞপ্তি দিয়েও মিলেনি মনোরোগ বিশেষজ্ঞ, সেবা বঞ্চি…
  • ২১ জুলাই ২০২৬
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় পাখিভ্যানচালক নিহত
  • ২১ জুলাই ২০২৬
পদোন্নতির জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষকের নজিরবিহীন জালি…
  • ২১ জুলাই ২০২৬