শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার না টানানোর ব্যবস্থা নেওয়া হবে: রেল প্রতিমন্ত্রী

১১ এপ্রিল ২০২৬, ০৫:০৯ PM
রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব

রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব © ফাইল ফটো

রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব জানিয়েছেন, নির্বাচনের পরে সব রাজনৈতিক ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে যাতে শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার না টানানো হয়, সে ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক কার্যক্রমের দৃশ্যমান প্রচারণা বন্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর মুগদার মান্ডায় হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, জুলাই গণ-অভ্যুত্থান এবং শহীদ শরিফ ওসমান হাদির আত্মত্যাগের মাধ্যমে অর্জিত দেশকে নতুনভাবে গড়ে তোলার প্রত্যয় রয়েছে সরকারের। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা হবে।

শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার ওপর গুরুত্বারোপের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জানান রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

এ সময় তিনি জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী বাস্তবতায় দেশকে আরও শক্তিশালী ও স্থিতিশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘোষণা, ছাত্রদল-শিবিরের ক্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9