ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব: ভোলায় গাছচাপায় রিকশাচালকের মৃত্যু

২৬ মে ২০২১, ০৯:৩৯ AM
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাড়ছে পানি

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাড়ছে পানি © সংগৃহিত

প্রবল শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ইয়াস’। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে। এর প্রভাবে উপকূলীয় বিভিন্ন জেলায় ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। কিছু স্থানে বাধ ছাপিয়ে পানি প্রবেশ করেছে লোকালয়ে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে ভোলায় গাছচাপায় মো. আবু তাহের (৪৯) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ মে) রাত ১০টার দিকে লালমোহন উপজেলার কালামা ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত মো. আবু তাহের একই এলাকার বাসিন্দা। তিনি পেশায় রিকশাচালক। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমোহন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ।

আরো পড়ুন দুপুরে আঘাত হানবে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘ইয়াস’

পুলিশ ও স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে লালমোহনে হালকা ও মাঝারি বাতাস শুরু হয়। রাতে ওই গ্রামের রিকশাচালক আবু তাহের শৌচাগারে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। এ সময় হঠাৎ ঘরের পাশের গাছের বড় একটি ডাল ভেঙে তার ওপর পড়লে তিনি আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠান। পরে রাতেই তাকে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মঞ্চে ছাত্রদল নেতা, হল অনুষ্ঠান বয়কট করলেন ডাকসু নেতা
  • ১১ এপ্রিল ২০২৬
ডা. কামরুলকে হয়রানি করা ব্যক্তি যে দলেরই হোক, ছাড় দেওয়া হবে…
  • ১১ এপ্রিল ২০২৬
বাকৃবিতে বিড়ালপ্রেমীদের মিলনমেলা ও ‘ক্যাট শো’
  • ১১ এপ্রিল ২০২৬
‘পীর’ হত্যার প্রতিবাদে ঢাবিতে বাম জোটের বিক্ষোভ
  • ১১ এপ্রিল ২০২৬
নারী গার্মেন্টস কর্মীদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা সেমিনার ও স…
  • ১১ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন, ফেসবুক পোস্টে যা বললেন রুমিন ফা…
  • ১১ এপ্রিল ২০২৬
close