শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবির বিষয়টি মন্ত্রণালয় অবগত: শিক্ষা সচিব

২৫ মে ২০২১, ০৮:১২ AM
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন © ফাইল ফটো

করোনাভাইরাসের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। সর্বশেষ দফায় আগামী ২৯ মে পর্যন্ত ছুটি বৃদ্ধি করা হয়েছে। লকডাউন বৃদ্ধি পাওয়ায় এ ছুটি আরও বাড়তে পারে বলে ইতিমধ্যে ইঙ্গিত দেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে ক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে আন্দোলন শুরু করেছেন।

অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে সোমবার রাজধানীসহ সারাদেশে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা কলেজ, ইডেন কলেজ, ঢাকা সিটি কলেজসহ ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সোমবার সকালে ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধন অংশ নিয়েছেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়।

এদিকে শিক্ষার্থীদের এই আন্দোলন ও দাবির বিষয়টি অবগত আছেন জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন গণমাধ্যমকে বলেছেন, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন মহলের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে দাবির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় অবগত আছে।

তিনি বলেন, এ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বা খোলার বিষয়ে সব সিদ্ধান্ত করোনা মোকাবিলায় গঠিত পরামর্শক কমিটি ও আন্ত:মন্ত্রণালয়ের মতামতে করা হয়েছে। এ মুর্হূতে করণীয় কী, তা দ্রুতই জানিয়ে দেওয়া হবে। শিক্ষামন্ত্রী এ ব্যাপারে ব্রিফিং করবেন বলেও জানান তিনি।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়

অপরদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই সোমবার (২৪ মে) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের একটি সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠিয়েছেন। তাতে জানানো হয়েছে, করোনা সংক্রমণের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (২৬ মে) দুপুর ১২টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ছুটি আরও এক দফা বাড়ানোর ঘোষণা দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উদার গণতান্ত্রিক দেশ জার্মানিতে উৎসবমুখর ঈদ
  • ২১ মার্চ ২০২৬
আরও একটি ঈদ ক্যাম্পেই কাটল রোহিঙ্গাদের, ফেরার স্বপ্ন অধরা
  • ২১ মার্চ ২০২৬
ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে ফের হামলা চালিয়েছে যুক্তর…
  • ২১ মার্চ ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জামায়াত নেতাদের ঈদের শুভেচ্ছা বিনি…
  • ২১ মার্চ ২০২৬
ঈদের আনন্দে নেমে এলো শোকের ছায়া, ভাসমান সেতু ভেঙে প্রাণ গেল…
  • ২১ মার্চ ২০২৬
আইআরজিসির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চা…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence