শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়

২৪ মে ২০২১, ১১:৫১ PM
জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষার্থীদের মানববন্ধন

জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষার্থীদের মানববন্ধন © সংগৃহীত

অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে রাজধানীসহ সারাদেশে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। সারাদেশের সঙ্গে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা কলেজ, ইডেন কলেজ, ঢাকা সিটি কলেজসহ ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সোমবার সকালে ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধন অংশ নিয়েছেন। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়

দিনব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, স্বাস্থ্যবিধি মেনে গার্মেন্টসসহ সব প্রতিষ্ঠান খোলা রয়েছে। সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা অযৌক্তিক। তাই আমরা অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে ক্লাস পরীক্ষা চালুর দাবি জানাচ্ছি। এসময় শিক্ষার্থীদের হাতে ‘সবকিছু সচল শিক্ষাপ্রতিষ্ঠান কেন অচল, এক দফা এক দাবি-প্রতিষ্ঠান খুলে দিবি’ লেখা সংবলিত প্ল্যাকার্ড দেখা গেছে।

জাতীয় প্রেসক্লাবের মানববন্ধনে অংশ নেয়া আব্দুর রহমান শুভ নামে এক শিক্ষার্থী বলেন, গ্রামের প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত হাজার হাজার শিক্ষার্থী ঝরে যাচ্ছে। যেখানে অফিসার-কর্মচারী সবাই স্বাস্থ্যবিধি মেনে অফিস করছে, তাহলে শিক্ষার্থীরা কেন স্বাস্থ্যবিধি মেনে ক্লাস করতে পারবে না। তাই আমি বলব, অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন।

পড়ুন: অনুমতি পেলে কুবি সবার আগে পরীক্ষা নেবে: শিক্ষার্থীদের আন্দোলনে উপাচার্য

এদিকে, দেশব্যাপী মানববন্ধন কর্মসূচি শেষে সোমবার (২৪ মে) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনাভাইরাস সংক্রমণের কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি ও শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলন ডেকেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আগামী বুধবার (২৬ মে) দুপুর ১২টায় সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন গণমাধ্যমকে বলেন, শিক্ষা মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার ব্যাপারে শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন মহলের দাবির ব্যাপারে অবগত। এখন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বা খোলা রাখার বিষয়ে যেসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তা করোনা মোকাবিলায় সরকার গঠিত পরামর্শক কমিটি ও আন্ত:মন্ত্রণালয়ের মতামত নিয়ে করা হয়েছে। এ মুর্হূতে কী করণীয় তা খুব দ্রুতই জানানো হবে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর ওই বছর ১৭ মার্চ থেকে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। দফায় দফায় তা বাড়িয়ে আগামী ২৯ মে পর্যন্ত করা হয়েছে। এরপর শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হবে কিনা বুধবারের সংবাদ সম্মেলনে তা জানিয়ে দেওয়া হবে। তাছাড়া শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েও এতে কথা বলবেন তিনি।

গতকাল রবিবার (২৩ মে) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি গণমাধ্যমকে বলেন, এই মুহূর্তে ছুটি অল্প কিছু বাড়াতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি কয়দিন বাড়ছে, এখন সুনির্দিষ্ট করা বলা সম্ভব হচ্ছে না। আশা করছি দুয়েকদিনের মধ্যে আপনাদের সঙ্গে কথা বলতে পারবো। শিক্ষার্থীদের করোনা টিকা এখনও দেয়া যায়নি। প্রধানমন্ত্রী বলে দিয়েছেন ৬ লাখ টিকা আসছে, শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে দিয়ে দিতে। সেটা দিতে কিছু সময় লাগবে। আমরা কী কী করছি দুয়েকদিনের মধ্যে বলতে পারবো।

একসঙ্গে ভেঙে পড়ল ১৭ বৈদ্যুতিক খুঁটি
  • ০৬ মে ২০২৬
স্বামীর পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন সমাজকল্যাণ মন্ত্রীর মা …
  • ০৬ মে ২০২৬
ঘুমানোর কথা বলে দরজা বন্ধ করেছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রী ফার…
  • ০৬ মে ২০২৬
১৯২ কাউন্সিলরের নাম চাইবে বিসিবি
  • ০৬ মে ২০২৬
পদ্মার দুর্গম ২ চরে ফ্রি নৌ-অ্যাম্বুলেন্স দিলেন এমপি
  • ০৬ মে ২০২৬
এবার বাড়ল লঞ্চের ভাড়া
  • ০৬ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9