২৫ হাজার টাকা করে অনুদান পাবেন ২ হাজার মাদ্রাসা শিক্ষক

২১ মে ২০২১, ১০:৪১ AM
মাদ্রাসায় পাঠদান চলছে

মাদ্রাসায় পাঠদান চলছে © ফাইল ফটো

দারুল আরকাম মাদ্রাসায় সদ্য নিয়োগ পাওয়া ও কর্মহীন হয়ে পড়া দুই হাজার ২০ জন শিক্ষককে ২৫ হাজার টাকা করে অনুদান দেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার করোনাকালীন সহায়তা হিসেবে এই অনুদান দেয়া হচ্ছে।

বৃহস্পতিবার (২০ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইসলামিক ফাউন্ডেশন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের আপদকালীন হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দারুল আরকাম মাদ্রাসার ২ হাজার ২০ জন শিক্ষকের মাঝে ৫ কোটি টাকা অনুদান দেয়া হবে।

প্রসঙ্গত, ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দশনার আলোকে দেশজুড়ে এক হাজার ১০টি মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় দারুল আরকাম মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর প্রকল্পের মেয়াদ শেষ হলেও নতুন প্রকল্প চালুর কাজ চলমান রয়েছে।

শত্রুদের জন্য হরমুজ প্রণালিকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি…
  • ১২ এপ্রিল ২০২৬
বাংলাদেশের উচ্চশিক্ষা: সংকট ও সম্ভাবনা
  • ১২ এপ্রিল ২০২৬
ফের ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি দিলেন ট্রাম্প
  • ১২ এপ্রিল ২০২৬
কঠোর প্রধানমন্ত্রী, এমপি-মন্ত্রীদের কর্মকাণ্ডে গোয়েন্দা নজর…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতারণা ও অর্থ জালিয়াতির অভিযোগ অ্যালায়েন্স কনসালটেন্সির…
  • ১২ এপ্রিল ২০২৬
‘বাংলার মাটিতে জুলাই বিক্রি হবে না’ বক্তব্যের পর রাশেদ প্রধ…
  • ১২ এপ্রিল ২০২৬