করোনায় আরও ৩৬ জনের মৃত্যু

২০ মে ২০২১, ০৪:০৪ PM
করোনায় মৃত ব্যাক্তির লাশ দাফন করা হচ্ছে

করোনায় মৃত ব্যাক্তির লাশ দাফন করা হচ্ছে © ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ২৮৪ জনে। একই সময় প্রাণঘাতী এ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ৪৫৭ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ লাখ ৮৫ হাজার ১৯৪ জনে।

বৃহস্পতিবার (২০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৩৭৮ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২৭ হাজার ৫১০ জন।

এর আগে গতকাল বুধবার দেশে একদিনে করোনা আক্রান্ত হয়ে ৩৭ জনের মৃত্যু হয়েছিল। এদিন আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৬০৮ জন।

ভোলায় ব্যতিক্রমী আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ আনন্দ
  • ২০ মার্চ ২০২৬
যে মামলা থেকে অব্যাহতি পেলেন শেখ হাসিনা
  • ২০ মার্চ ২০২৬
সালামি পাওয়ার আনন্দ ও দেওয়ার তৃপ্তি, ফিরে দেখা শৈশবের ঈদ
  • ২০ মার্চ ২০২৬
ঈদের নামাজের পদ্ধতি: নবীজীর সুন্নাহ ও ইসলামী বিধান
  • ২০ মার্চ ২০২৬
অনেক মুসলিম সামর্থ্য থাকা সত্ত্বেও রোজা রাখে না যা দেখে কষ্…
  • ২০ মার্চ ২০২৬
সবাইকে নিয়ে ইনসাফ ও ন্যায় ভিত্তিক সমাজ গঠন করতে চাই: ডেপুটি…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence