সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সিঙ্গাপুর

১৭ মে ২০২১, ০৩:১০ PM
করোনার কারণে বন্ধ ঘোষণা

করোনার কারণে বন্ধ ঘোষণা © ফাইল ছবি

সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ। দেশটির শিক্ষামন্ত্রী চ্যান চুন সিং এক বিবৃতিতে বলেন, করোনার কিছু কিছু ধরন বেশি মারাত্মক এবং তারা ছোট ছোট শিশুদেরও আক্রান্ত করছে। তবে আক্রান্ত শিশুদের কেউই গুরুতর অসুস্থ নয় এবং তাদের মধ্যে মৃদু উপসর্গ দেখা গেছে।

ছুটি সংক্রান্ত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১৯ মে থেকে ২৮ মে পর্যন্ত সিঙ্গাপুরের সব ধরনের প্রাইমারি, সেকেন্ডারি এবং জুনিয়র কলেজ বন্ধ থাকবে। শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম সম্পূর্ণরূপে বাড়ি থেকে পরিচালিত হবে।

সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রী ওং ইয়ে কুঙ্গ বলেন, করোনার বি১৬১৭ স্ট্রেইনটি শিশুদের বেশি সংক্রমিত করছে। তবে এখন পর্যন্ত ঠিক কতটি শিশু এতে আক্রান্ত হয়েছে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

শুধু তাই নয়, শিশুদেরও ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম জলবায়ু ও দুর্যোগ সহনশীলতা সম্মেলন 
  • ১২ এপ্রিল ২০২৬
সৌদি আরবে যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান
  • ১২ এপ্রিল ২০২৬
খুলনায় তাঁতি দল নেতাকে কুপিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
  • ১২ এপ্রিল ২০২৬
এপ্রিলের শেষ সপ্তাহে চালু হচ্ছে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন: এমপি …
  • ১২ এপ্রিল ২০২৬
হঠাৎ অসুস্থ হয়ে পড়া ত্রাণমন্ত্রীর শারীরিক অবস্থা জানালেন এক…
  • ১২ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
  • ১২ এপ্রিল ২০২৬
close