যুদ্ধাহত ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

১৪ মে ২০২১, ০৬:২৮ PM
প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা © সংগৃহিত

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে যুদ্ধাহত ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদেরকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে তিনি রাজধানীর মোহাম্মদপুরস্থ গজনবী রোডস্থ যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) বসবাসরত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদেরকে ফলমূল ও মিষ্টান পাঠিয়েছেন।

শুক্রবার সকালে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব পৌঁছে দেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু, উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার এবং সহকারী প্রেস সচিব এবি এম সরওয়ার-ই-আলম সরকার।

এ সময় যুদ্ধাহত ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা স্বাধীনতা দিবস, বিজয় দিবস, পবিত্র ঈদুল ফিতর, ঈদুল আযহা এবং বাংলা নব-বর্ষের মত প্রতিটি রাষ্ট্রীয় দিবস এবং উৎসবে তাদের স্মরণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শীনে তৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

এসময় যে কোন মূল্যে স্বাধীন বাংলাদেশের মাটি থেকে ধর্মের নামে সন্ত্রাসী কার্যকলাপসহ রাষ্ট্র বিরোধী যে কোন কর্মকান্ড প্রতিহত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা। এক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধাদের উত্তরসূরি এবং ভবিষ্যত প্রজন্মকে নেতৃত্ব দেয়ার আহ্বান জানান।

বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে নির্বাচনী পরীক্ষায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close