স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায়ের নির্দেশ

১৩ মে ২০২১, ০৪:১৬ PM
স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায়ের নির্দেশ

স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায়ের নির্দেশ © ফাইল ছবি

স্বাস্থ্যবিধি মেনে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। বুধবার (১২ মে) রাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে তিনি এ নির্দেশ দেন।

প্রতিমন্ত্রী বলেন, আমি দৃঢ় কণ্ঠে আপনাদের জানাচ্ছি, পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাবলীসহ গত ২৬ এপ্রিল ধর্মমন্ত্রণালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাতের বিষয়ে উক্ত বিজ্ঞপ্তি বহাল থাকবে।

পড়ুন: উন্মুক্ত স্থানে নয়, মসজিদেই ঈদের জামাত

তিনি বলেন, স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করুন। সবাইকে ঈদের শুভেচ্ছা।

এর আগে ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির কারণে মুসল্লিদের জীবনের ঝুঁকি বিবেচনায় এবছর ঈদের নামাজের জামাত নিকটস্থ মসজিদে আদায় করার অনুরোধ করা হলো। প্রয়োজনে একই মসজিদে একাধিক জামাতের আয়োজন করা যাবে।

বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে নির্বাচনী পরীক্ষায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close