ঈদ উপলক্ষে আজ বৃহস্পতিবার (১৩ মে) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যা ৭টা বাংলাদেশ টেলিভিশন ও বেতারে এটি সম্প্রচার হবে।
বুধবার (১২ মে) প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল কবীর এ তথ্য জানান।
এর আগে গত বছর ঈদেও জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।