ফেরিতে হুড়োহুড়িতে ৬ জনের মৃত্যু

১২ মে ২০২১, ০৩:০৯ PM
হুড়োহুড়িতে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে

হুড়োহুড়িতে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে © সংগৃহীত

ফেরিতে করে মাদারীপুরের বাংলাবাজারে যাওয়ার পথে প্রচণ্ড ভিড়ে হুড়োহুড়িতে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় অসুস্থ হয়েছেন অন্তত অর্ধশতাধিক।

আজ বুধবার (১২ মে) দুপুরে মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজার যাওয়ার পথে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে একজনের নিহত একজনের নাম-পরিচয় জানা গেছে। 

জানা গেছে, শিমুলিয়া থেকে বাংলাবাজার যাওয়ার পথে শাহ পরান ও এনায়েতপুরী নামের দুইটি ফেরিতে এই দুর্ঘটনা ঘটে। এরমধ্যে শাহ পরানে একজন ও এনায়েতপুরীতে পাঁচজন মারা যান।

শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার বেলা ১১টার দিকে তিন নম্বর ফেরিঘাটে শাহ পরান নামের রোরো ফেরিটি ভিড়লে নামার সময় যাত্রীদের চাপে আনছার মাদবর নামের এক কিশোর যাত্রীদের চাপে অসুস্থ হয়ে ফেরির পন্টুনেই মারা যায়। তার বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার কালিকা প্রসাদ গ্রামে।

অন্যদিকে এনায়েতপুরী ফেরিতে দুপুর দেড়টার দিকে বাংলাবাজারের উদ্দেশে ছেড়ে যায়। ফেরি ছাড়ার সময় পন্টুনে কিছু যাত্রী দাঁড়ানো ছিলেন। পন্টুন উঠানোর সময় এটি খাড়া হয়ে গেলে তারা অন্য যাত্রীদের মধ্যে পড়ে যান। এসময় হুড়োহুড়ি ও গরমে তারা মারা যান বলে ধারণা করা হচ্ছে। ফেরিটি বাংলাবাজারে পৌঁছালে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এই পাঁচজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

কাজের মান নিয়ে প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে লাঠি হাতে…
  • ১৩ এপ্রিল ২০২৬
এক মুরগি তিনবার জবাই করা চলবে না, শিক্ষামন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬
নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১১০, আবেদন …
  • ১৩ এপ্রিল ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন না করলে ছাত্ররা আবার ঐক্যবদ্ধ হবে
  • ১৩ এপ্রিল ২০২৬
অনলাইন জুয়ায় আসক্তি, রাজধানীতে ভবন থেকে লাফিয়ে ‘আত্মহত্যা’ …
  • ১৩ এপ্রিল ২০২৬
সমালোচনার মুখে ‘বৈশাখ-ই আকবর’ নাম পরিবর্তন করল রাবি ছাত্রশি…
  • ১৩ এপ্রিল ২০২৬