জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ

১২ মে ২০২১, ১২:১৩ AM
বাদ মাগরিব জাতীয় চাঁদ দেখা কমিটির এই সভা অনুষ্ঠিত হবে

বাদ মাগরিব জাতীয় চাঁদ দেখা কমিটির এই সভা অনুষ্ঠিত হবে © লোগো

১৪৪২ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের অর্থাৎ ঈদুল ফিতরের চাঁদ দেখা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আজ বুধবার (১২ মে) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১১ মে) ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়ে, পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

টেলিফোন নম্বর-৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর-৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।

বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে নির্বাচনী পরীক্ষায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close