‘উপজেলা পর্যায়ে আইসিইউ ও অক্সিজেন ব্যবস্থা শিগগিরই চালু হবে’

১১ মে ২০২১, ০৬:৩৩ PM
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী © ফাইল ফটো

উপজেলা পর্যায়েও আইসিইউ এবং অক্সিজেন ব্যবস্থা শিগগিরই চালু হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘বেশ কিছু সূচকে আমরা ভারত থেকেও এগিয়ে আছি। আজকে সারাবিশ্বে আলোচিত হচ্ছে করোনা মোকাবেলায় শেখ হাসিনার সফলতার গল্প। জাতির পিতা ও মুক্তিযুদ্ধকে ধারন করে পথ চলার কারণেই শত বাধা বিপত্তি মোকাবেলা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।’

প্রতিমন্ত্রী আজ মঙ্গলবার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির বৈঠকে সভাপতির বক্তৃতায় এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘করোনা পরিস্থিতির মধ্যেও আমাদের রিজার্ভ ৪৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। মানব উন্নয়ন সূচকে আমরা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলো থেকে এগিয়ে রয়েছি। বাংলাদেশ পাকিস্তানকে পেছনে ফেলেছে আরো অনেক আগেই। বেশ কিছু সূচকে আমরা ভারত থেকেও এগিয়ে আছি।’

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ে অনলাইন পরীক্ষা, যা ভাবছেন চবি শিক্ষার্থীরা

খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘চলমান করোনা মহামারিতে পৃথিবীর অনেক দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ অনেক দেশের সরকারপ্রধান, রাষ্ট্রপ্রধান বিভ্রান্ত হয়েছেন। অনেকের চোখের পানি আমরা দেখেছি। উন্নত বিশ্বে অনেক মন্ত্রী পদত্যাগ করেছেন, কেউ কেউ আত্মহত্যা করেছেন। কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৃঢ়তা নিয়ে সবাইকে সাহসী করে তুলেছেন। তিনি জীবন ও জীবিকা দুটোকে একসঙ্গে বাঁচিয়ে রাখার মিশনে সফল হয়েছেন। ডিজিটাল সিস্টেম এবং প্রণোদনার কারণে যেমন দেশের অর্থনীতি চাঙা রেখেছেন। আবার করোনার সুন্দর চিকিৎসা ব্যবস্থাও চালু রেখেছেন। উপজেলা পর্যায়েও আইসিইউ এবং অক্সিজেন ব্যবস্থা শিগগিরই চালু হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে মানুষের পাশে দাঁড়িয়েছে। এই করোনা মহামারিতে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল যখন ব্যর্থতার পরিচয় দিয়েছে। সেখানে বাংলাদেশ আওয়ামী লীগ সফলতার সঙ্গে জনগণের পাশে থেকে করোনা মোকাবেলা করছে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘কৃষকের ধান কাটা থেকে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ, টেলিমেডিসিন, ফ্রি অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা এমনকি মরদেহ সৎকার পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা করে দিয়েছে। এ সময় দেশবাসী বাংলাদেশের অন্য কোন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের কোনো ভূমিকা দেখেনি।’

সিলেটগামী উপবন এক্সপ্রেসে আগুন
  • ৩১ মার্চ ২০২৬
২১ বছর পূর্তিতে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে মিলছে ডাট…
  • ৩১ মার্চ ২০২৬
হোয়াটসঅ্যাপ চ্যাট হারানোর ভয়? ব্যাকআপ, রিস্টোর করবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার বিভিন্ন উপকরণ সরবরাহ শুরু
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিবেশীর ঘরের বিছানায় মিলল শিশুর মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
ইরানের যাত্রীবাহী বিমানে মার্কিন হামলা
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence