ব্যারিকেড উপেক্ষা করে ঘাটে ভিড়, চলছে ফেরি

১০ মে ২০২১, ১১:৩৫ AM
৩ হাজার যাত্রী এবং দুইটি অ্যাম্বুলেন্স নিয়ে ঘাট ছেড়েছে ফেরি যমুনা

৩ হাজার যাত্রী এবং দুইটি অ্যাম্বুলেন্স নিয়ে ঘাট ছেড়েছে ফেরি যমুনা © সংগৃহীত

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যারিকেড উপেক্ষা করে ফেরি ঘাটে ভিড় করছে বাড়ি অভিমুখে রওয়ানাকারী যাত্রীরা। সোমবার (১০ মে) সকাল থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়ায় বাড়ি ফেরা মানুষদের এই ঢল লক্ষ্য করা গেছে। এসময় অতিরিক্ত চাপে পড়ে ৩ হাজার যাত্রী এবং দুইটি অ্যাম্বুলেন্স নিয়ে সকাল ১০টার দিকে ২ নং ঘাট ছেড়ে গেছে ফেরি যমুনা।

জানা গেছে, মুন্সিগঞ্জের শিমুলিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘরমুখো মানুষের স্রোত রোধ করতে ঘাটের প্রবেশ মুখে গাড়ি দিয়ে ব্যারিকেড দেয়। যাত্রীরা সেই ব্যারিকেড উপেক্ষা করে এক কিলোমিটার পথ হেঁটে ঘাটে জমা হয়। এ সময় তারা ঘাটে দাঁড়িয়ে ফেরি ছাড়তে হবে বলে স্লোগান দেয়।

আরও দেখুন: ফেরিঘাটে জনস্রোত ঠেকাতে বিজিবি মোতায়েন

এদিকে ফেরিঘাট দিয়ে পার হতে না পেরে ঘাটের পাশের কনকসার এলাকাসহ আশপাশের এলাকা দিয়ে ট্রলারে করে নদী পার হচ্ছে মানুষ। শেষ খবর পাওয়া পর্যন্ত অবৈধভাবে পারাপারের কারণে ৬টি ট্রলার জব্দ করেছে নৌপুলিশ।

শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহম্মেদ বলেন, রাত থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। তবে অরিরিক্ত যাত্রীর চাপে সকাল ১০টার দিকে দুইটি অ্যাম্বুলেন্স ও ৩ হাজার যাত্রী নিয়ে ফেরি যমুনা বাংলাবান্ধা ঘাটের উদ্দেশে ছেড়ে গেছে।

বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে নির্বাচনী পরীক্ষায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close