‘ঈদযাত্রা হয়ে উঠতে পারে শবযাত্রা’

০৯ মে ২০২১, ১১:০৪ PM
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি © ফাইল ছবি

করোনা মহামারিতে সবাইকে সর্তক হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মানুষের ভিড় করোনা পরিস্থিতির চরম অবনতি ঘটাতে পারে। ঈদযাত্রা হয়ে উঠতে পারে শবযাত্রা।

আজ রবিবার (৯ মে) ভার্চ্যুয়ালি আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির টেলিমেডিসিন সেবা উদ্বোধনকালে একথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, এখন ঈদ উপলক্ষে মানুষের গ্রামের বাড়িতে যাওয়ার উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি ঈদের কেনাকাটা করতে গিয়েও প্রচুর ভিড় করছে মানুষ। তাদের মধ্যে আবার অনেকেই মাস্ক পরছেন না। কিছু ক্ষেত্রে নিজেরা পরলেও সঙ্গে থাকা বাচ্চাদের মাস্ক পরাচ্ছেন না।  ফলে সংক্রমণ বেড়ে যাচ্ছে। অনেকের মৃত্যু হচ্ছে। সে কারণেই সবাইকে সতর্ক হতে হবে।

‘ভিড় এড়িয়ে চলতে হবে। ঈদে বাড়ি যাওয়া থেকে বিরত থাকতে হবে। কেননা যাত্রাপথে মানুষের ভিড় করোনা পরিস্থিতির চরম অবনতি ঘটাতে পারে। ঈদযাত্রা হয়ে উঠতে পারে শবযাত্রা। কিন্তু সেটা আমাদের কারোরই কাম্য নয়। তাই নিজেদের সংযত করতে হবে বাড়ি যাওয়া এবং কেনাকাটা থেকে বিরত রাখতে হবে। ’

প্রতিবেশী দেশ ভারতে করোনা মহামারির ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, পাশের দেশ ভারতে করোনা ভয়াবহ আকার ধারণ করছে। প্রতিদিন অনেক মানুষ মারা যাচ্ছে। ভারত পার্শ্ববর্তী দেশ হওয়ায় আপনাদের আরো বেশি সতর্ক হতে হবে। এসময় যেমন চিকিৎসার সংকট দেখা দেয় তেমনি হাসপাতালেও বেড ও সেবার অপ্রতুলতা তৈরি হয়। তাই নিজেদের সুরক্ষিত রাখতে হবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন চিকিৎসক ডা. সমীর কুমার সাহা, মামুন আল মাহতাব স্বপ্নীল, নুজহাত চৌধুরীসহ বন ও পরিবেশ উপ-কমিটিতে থাকা চিকিৎসকরা।

কমিটির চেয়ারম্যান খন্দকার বজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ভার্চ্যুয়াল সভা পরিচালনা করেন কমিটির সদস্য সচিব এবং আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।

বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে নির্বাচনী পরীক্ষায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close