খালেদা জিয়ার আবেদন ইতিবাচকভাবে দেখা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

০৬ মে ২০২১, ১২:২৫ AM
আসাদুজ্জামান খান কামাল

আসাদুজ্জামান খান কামাল © ফাইল ফটো

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবার জানিয়েছে তার বিদেশে চিকিৎসা করা দরকার। প্রধানমন্ত্রী এসব বিষয়ে অত্যন্ত মানবিক। আমরা আবেদনটি ইতিবাচকভাবে দেখছি। ইতিবাচকভাবে দেখছি বলেই দণ্ড স্থগিত করে তার পছন্দমতো জায়গায় চিকিৎসার সুযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (৫ মে) রাত সাড়ে ১১টায় খালেদা জিয়ার পরিবারেরে পক্ষ থেকে করা আবেদনের বিষয়ে গণমাধ্যমের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, আইনে যে পর্যায়ে আছে কীভাবে কী করা যেতে পারে সেজন্য আবেদন আইনমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। তাদের মতামত আসলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর বুধবার রাতে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লিখিত আবদেন জমা দেন তার ভাই শামীম এস্কান্দার। বুধবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, রাত সাড়ে আটটার দিকে শামীম এস্কান্দার একটি চিঠি নিয়ে এসেছিলেন।

আরও পড়ুন: খালেদার বিদেশ যাত্রার প্রক্রিয়া শুরু, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন

৬ দিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার চিন্তা, যা বললেন শিক্ষকনে…
  • ৩১ মার্চ ২০২৬
‎নিরাপদ খাবার পানি সরবরাহে রিভার্স ওসমোসিস প্লান্ট চালু করল…
  • ৩১ মার্চ ২০২৬
আগামী সপ্তাহে তিন দিনের ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা
  • ৩১ মার্চ ২০২৬
নওগাঁয় গ্যারেজে থাকা বাসের মধ্যে মিলল হেলপারের মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
স্কুল চলাকালীন যানজট নিরসনের উপায় খুঁজতে বললেন প্রধানমন্ত্রী
  • ৩১ মার্চ ২০২৬
ভর্তি পরীক্ষা উপলক্ষে ৪ দিনের ছুটিতে ইবি
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence