এবার ৩০ রোজা সৌদিতে, ঈদ ১৩ মে

০৫ মে ২০২১, ০২:৪৪ PM
ঈদের চাঁদ

ঈদের চাঁদ © ফাইল ছবি

সৌদি আরবে এবার ৩০ রোজা হবে বলে জানা গেছে। সেক্ষেত্রে সেখানে আগামী ১৩ মে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে। সৌদি কাউন্সিল অব সিনিয়র স্কলারস এবং রয়েল কোর্টের উপদেষ্টা শেখ আব্দুল্লাহ বিন সুলেইমান আল মানেয়া এ কথা জানিয়েছেন।

শেখ আব্দুল্লাহর বরাত দিয়ে খবর প্রকাশ করে আল শোরোক। তারা বলছে, জ্যোতির্বিদ্যার গণনার মাধ্যমে এই তারিখ বের করা হয়েছে। এর ফলে আগামী ১৩ মে ঈদুল ফিতর পালিত হবে।

এই প্রথম সৌদি আরব জ্যোতির্বিদ্যার প্রযুক্তি ব্যবহার ইসলামিক ক্যালেন্ডারে তারিখ ঘোষণা করলো। এর আগে আরবি মাস চাঁদ দেখার ওপর ভিত্তি করে নির্ধারিত হলেও বর্তমানে সৌদি আরব সেই অবস্থান থেকে অনেকটা সরে এসেছে।

এর আগে চলতি বছরের রমজান মাস শুরুর অনেক আগেই নতুন মাসের প্রথম দিন ঘোষণা করে দিয়েছিল সৌদি কর্তৃপক্ষ। তবে রমজানের শেষে নতুন চাঁদ দেখলে মানুষজনকে জানানোর আহ্বান জানিয়েছেন আল মানেয়া।

বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে নির্বাচনী পরীক্ষায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close