এমপিও শিক্ষকদের জন্য সুখবর, বেতন-বোনাস পাচ্ছেন একসাথে

০২ মে ২০২১, ০৮:৩০ PM
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর © লোগো

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন ও ঈদ বোনাস একসাথে দেয়া হবে বলে জানা গেছে। রবিবার (২ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকের (সোনালী, রূপালী অগ্রণী ও জনতা) মাধ্যমে আটটি চেক ছাড় করেছে। শিক্ষক-কর্মচারীদের আগামী ৮ মের মধ্যে বেতন-বোনাসের টাকা তুলতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের ওয়েবসাইট থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের এমপিওর শিট ডাউনলোড করতে বলা হয়েছে।

মাউশির সাধারণ প্রশাসন শাখার উপ-পরিচালক মো. রুহুল মমিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরাধীন (মাউশি) বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) শিক্ষক-কর্মচারীদের এপ্রিল ২০২১ মাসের বেতন-ভাতার সরকারি অংশের ৮টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। আগামী ৮ মে পর্যন্ত সংশ্লিষ্ট শাখা ব্যাংক থেকে এপ্রিল ২০২১ মাসের বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

কনস্টেবল নিয়োগে আবেদন ১ লাখ ২৬ হাজার, এক পদের বিপরীতে ৪৭ প্…
  • ১১ এপ্রিল ২০২৬
হল্যান্ড স্কলারশিপ নিয়ে পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন স্নাতক-স…
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষায় যত টাকা লাগে দেবেন প্রধানমন্ত্রী, কিন্তু আমি নিতে প…
  • ১১ এপ্রিল ২০২৬
দলে পরিবর্তন না রাখার কারণ জানালেন প্রধান নির্বাচক
  • ১১ এপ্রিল ২০২৬
দেশে প্রথম ‘কৃষকের হাট’ উদ্বোধন
  • ১১ এপ্রিল ২০২৬
এরিয়া ইনচার্জ ও হিসাবরক্ষক নেবে আকিজ গ্রুপ, সরাসরি ভাইভা অঞ…
  • ১১ এপ্রিল ২০২৬
close