করোনায় ফের বাড়ল মৃতের সংখ্যা

০২ মে ২০২১, ০৩:৫০ PM
করোনায় মৃত ব্যক্তির জানাজা নামাজ পড়ানো হচ্ছে

করোনায় মৃত ব্যক্তির জানাজা নামাজ পড়ানো হচ্ছে © ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৫৭৯ জনে। একই সময় প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ৩৫৯ জন।

রবিবার (২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল শনিবার একদিনে দেশে ৬০ জনের মৃত্যু হয়েছিল। এদিন আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৪৫২ জন। আর সুস্থ হয়েছিলেন ৩ হাজার ২৪৫ জন।

এদিকে সারা বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ লাখ ৬ হাজারে। আর আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ২৮ লাখেরও বেশি মানুষ। করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৩১ লাখ ৪৮ হাজার ৬ জন। আর মারা গেছেন ৫ লাখ ৯০ হাজার ৭০৪ জন।

রোল-রেজিস্ট্রেশন-সেট কোড ভুল হলে সংশোধন যেভাবে, জানাল বোর্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
গ্রেট স্কলারশিপ নিয়ে পড়ুন যুক্তরাজ্যে, আবেদন স্নাতকোত্তরে
  • ১৩ এপ্রিল ২০২৬
১-১৮তম নিবন্ধনধারীদের চিঠির বিষয়ে যা বলছে মন্ত্রণালয়
  • ১৩ এপ্রিল ২০২৬
পিএসসির নিয়োগে মেধার সঙ্গে নৈতিকতা যাচাই চান ইউজিসি চেয়ারম্…
  • ১৩ এপ্রিল ২০২৬
বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম, প্রজ্ঞাপন জারি
  • ১৩ এপ্রিল ২০২৬