হেফাজত নেতারা যে নষ্ট-ভন্ড সেটি প্রমাণিত: তথ্যমন্ত্রী

২২ এপ্রিল ২০২১, ০৫:৪৪ PM
ড. হাছান মাহমুদ

ড. হাছান মাহমুদ © ফাইল ফটো

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, হেফাজতে ইসলামের নেতারা যে নষ্ট ও ভন্ড সেটি আজ প্রমাণিত। কেননা মামুনুল হকের অনৈতিক কর্মকান্ডকে তারা তড়িঘড়ি করে বসে যেভাবে বৈধতা দেয়ার ঘোষণা দিয়েছে সেটিই তার প্রমাণ।

বৃহস্পতিবার (২২ এপ্রিল)  বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে আয়োজিত এক ওয়েবিনারে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটি এই ওয়েবিনারের আয়োজন করে।

মামুনুল হকের মুক্তির বিষয়ে নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নার বক্তব্য নিয়ে সাংবাদিকদের  এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, যারা ভন্ড ও মিথ্যাবাদীদের পক্ষে বিবৃতি দেয়, তারাও সেই দলেই পড়ে। তাদের নেতৃত্বেই হেফাজত সারাদেশে সাধারণ মানুষের ঘরবাড়ি ভাঙচুর করেছে, ভূমি অফিসে আগুন দিয়ে নথিপত্র পুড়িয়েছে, সড়কে দেয়াল তৈরি করেছে।

মন্ত্রী বলেন, যারা বিভিন্ন সংগঠনের ব্যানারে নীতিকথা বলেন, এই মুহূর্তে তাদের দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যায় না। অথচ তারা ত্রাণ বিতরণের কথা বলে বিদেশিদের কাছ  থেকে টাকা নেন। অল্প কিছু মানুষকে ডেকে ত্রাণ দিয়ে ছবি তুলে বিদেশে দেয়াই তাদের কাজ।

তিনি আরও বলেন, করোনাকালে আওয়ামী লীগের ১১০ জন সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজন মারা গেছে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি। এখন গরীব কমষকদের ধান কেটে দিচ্ছি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে একাডেমিক শাটডাউনের ঘোষণা শিক্ষকদের
  • ২১ এপ্রিল ২০২৬
কেন্দ্রে প্রবেশ করছে এসএসসি পরীক্ষার্থীরা, বাইরে অপেক্ষায় অ…
  • ২১ এপ্রিল ২০২৬
ইরান ‍যুদ্ধে বহুলালোচিত এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান নিয়ে নতুন স…
  • ২১ এপ্রিল ২০২৬
একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
  • ২১ এপ্রিল ২০২৬
চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান: ট্রাম্প
  • ২১ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে চুক্তি না হওয়া পর্যন্ত অবরোধ সরাবে না যুক্তরাষ…
  • ২১ এপ্রিল ২০২৬