পদ্মায় গোসলে নেমে প্রাণ গেল স্কুলছাত্রের

২০ এপ্রিল ২০২১, ১১:০২ AM
সেতুর নিচ মানুষের ভিড়

সেতুর নিচ মানুষের ভিড় © সংগৃহিত

কুষ্টিয়ার ভেড়ামারায় গোসল করতে নেমে পদ্মা নদীতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ এপ্রিল) বিকালে উপজেলার লালনশাহ্ সেতুর নিচ থেকে তার মৃতদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা।

মারা যাওয়া ওই স্কুলছাত্রের নাম আবু হোসেন নূহ (১৬)। সে ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর এলাকার মোসাদ্দেক আলীর ছেলে। সে বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ভোকেশনাল শাখার ছাত্র ছিল।

জানা গেছে, সোমবার বেলা আড়াইটার দিকে আবু হোসেন নূহ পদ্মায় গোসল করতে নামে। এরপর সে নিখোঁজ হয়। স্থানীয়রা খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে উপজেলার লালনশাহ্ সেতুর নিচ থেকে তার মৃতদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার প্রবির কুমার দেবনাথ জানান, নদীর চোরাবালিতে আটকে গিয়ে আবু হোসেন নূহর মৃত্যু হয়।

নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে চবিতে ছাত্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
রুমিন ফারহানার বক্তব্যকালীন সরকারি এমপিদের অঙ্গভঙ্গি, প্রশ্…
  • ১৯ এপ্রিল ২০২৬
মাইন অপসারণে হরমুজ প্রণালিতে ‘সি রোবট’ মোতায়েন করল যুক্তরা…
  • ১৯ এপ্রিল ২০২৬
আমরা কল্পনাও করতে পারিনি, কার্টুন শেয়ার করায় গ্রে/প্তার করা…
  • ১৯ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ৩৪
  • ১৯ এপ্রিল ২০২৬
এক মাসেই ১২ কেজির এলপিজির দাম দুই দফায় বেড়ে ৫৯৯ টাকা
  • ১৯ এপ্রিল ২০২৬