খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট থেকে যা জানা গেল

১৬ এপ্রিল ২০২১, ০৯:৫৩ AM
এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়া

এভার কেয়ার হাসপাতালে খালেদা জিয়া © সংগৃহীত

করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে। সিটি স্ক্যানের প্রভিশনাল রিপোর্ট অনেক ভালো এসেছে। তার ফুসফুসে যে সংক্রমণ ধরা পড়েছে তা খুবই কম। এটা মাইল্ড পর্যায়েও পড়ে না।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১টা সাংবাদিকদের এসব কথা জানান খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ।

এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সিটি স্ক্যান করা হয়। সিটি স্ক্যান শেষে তিনি গুলশানে তার বাসভবন ফিরোজায় চলে যান। আজ শুক্রবার সিটি স্ক্যানের পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়া যাবে।

প্রসঙ্গত, গত ১১ এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হন খালেদা জিয়া। তিনিসহ তার বাসার ৮ কর্মী করোনায় আক্রান্ত। তাদের মধ্যে দুজন বাড়ি চলে গেছেন। বাকিদের চিকিৎসা ফিরোজায় চলছে।

ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম, প্রজ্ঞাপন জারি
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ১৯ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
যবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ইয়ারুল কবীর
  • ১৩ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ২৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ১৩ এপ্রিল ২০২৬
নিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সেমিনারের মাঝেই ড. …
  • ১৩ এপ্রিল ২০২৬
এবার নাসুমের বিরুদ্ধেই অভিযোগ আনল সিলেট টাইটান্স
  • ১৩ এপ্রিল ২০২৬