হাসপাতালে স্ত্রীকে দেখতে যাওয়ার পথে লাশ হলেন স্বামী

১৫ এপ্রিল ২০২১, ০২:০৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রীকে দেখতে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি। তার নাম রাসেল মৃধা (৩৫)।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বেলা ১টার দিকে ময়মনসিংহ মহানগরীর শম্ভুগঞ্জ-রঘুরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল মৃধা নেত্রকোনা সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার জানান, নেত্রকোনা থেকে মোটরসাইকেলে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রীকে দেখতে যাচ্ছিলেন রাসেল। পথে শম্ভুগঞ্জ রঘুরামপুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে তিনি মারা যান।

মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

ভাঙচুর মামলায় শেরপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার
  • ১৮ এপ্রিল ২০২৬
অধিনায়ক হলেই তুমি চৌধুরী, আর অন্য সতীর্থরা?—প্রশ্ন তাপস বৈশ…
  • ১৮ এপ্রিল ২০২৬
বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
সংঘর্ষে স্থগিত ময়মনসিংহ মেডিকেলের ক্লাস-পরীক্ষা, দুই নেতাকে…
  • ১৮ এপ্রিল ২০২৬
সেই ইমামের মেয়েকে উদ্ধারের পর জামায়াতের পক্ষ থেকে উদ্ধারের …
  • ১৮ এপ্রিল ২০২৬
৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের
  • ১৮ এপ্রিল ২০২৬