লকডাউনের সড়কে দুর্ঘটনা, একই পরিবারের ৪ সদস্য নিহত

১৪ এপ্রিল ২০২১, ১০:৫৭ PM
ঘাতক কাভার্ডভ্যান

ঘাতক কাভার্ডভ্যান © সংগৃহীত

লকডাউনের মধ্যেও গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। বুধবার (১৪ এপ্রিল) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত কালিতলা মাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দরবস্ত ইউনিয়নের দূর্গাপুর গ্রামের আবু তাহেরের ছেলে জাহিদ (২০), জাহিদের দুলাভাই আনিছুর রহমান (৩০), অনিছুরের মা রেহেনা বেগম (৪৫) এবং আনিছুরের স্ত্রী রাজিয়া সুলতানা।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আনিছুরের ছোট শিশু কয়েকদিন ধরে অসুস্থ। বুধবার তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়।ড াক্তর দেখা শেষে অটোরিক্সায় বাড়ি ফিরছিলেন তারা। এ সময় একটি কাভার্ড ভ্যান অটোকে চাপা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম ।  তিনি বলেন, এই ঘটনায় কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে।

ট্যাগ: মৃত্যু
নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্ল্যাকার্ড হাতে চবিতে ছাত্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
রুমিন ফারহানার বক্তব্যকালীন সরকারি এমপিদের অঙ্গভঙ্গি, প্রশ্…
  • ১৯ এপ্রিল ২০২৬
মাইন অপসারণে হরমুজ প্রণালিতে ‘সি রোবট’ মোতায়েন করল যুক্তরা…
  • ১৯ এপ্রিল ২০২৬
আমরা কল্পনাও করতে পারিনি, কার্টুন শেয়ার করায় গ্রে/প্তার করা…
  • ১৯ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, ভর্তি ৩৪
  • ১৯ এপ্রিল ২০২৬
এক মাসেই ১২ কেজির এলপিজির দাম দুই দফায় বেড়ে ৫৯৯ টাকা
  • ১৯ এপ্রিল ২০২৬