সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

১৩ এপ্রিল ২০২১, ০৭:১৩ PM
সড়ক দুর্ঘটনা

সড়ক দুর্ঘটনা © ফাইল ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। ওই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। ওই পরিবারের সবাই সিএনজিচালিত অটোরিকশা করে যাচ্ছিলেন এমন সময়  একটি ট্রাক চাপা দিয়ে চলে যায়। দুর্ঘটনাটি মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার চিওড়া এলাকায় ঘটে।

নিহতরা হলেন, নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের সিজিয়ারা গ্রামের নুরুজ্জামানের ছেলে মো. হানিফ, চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি ইউনিয়নের হাটবাইর গ্রামের কবির হাসেনের স্ত্রী মেরি বেগম ও মেরির মেয়ে মেহজাবিন। 

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ ইয়াসিন প্রধানিয়া এ তথ্যটি নিশ্চিত করেছেন। 

চৌদ্দগ্রাম মিয়া বাজার পুলিশ ফাঁড়ির কনস্টেবল রায়হান জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার শেষে ফাঁড়িতে আনা হয়েছে এবং আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ ইয়াসিন প্রধানিয়া বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। 

ভাঙচুর মামলায় শেরপুরে যুবলীগ নেতা গ্রেপ্তার
  • ১৮ এপ্রিল ২০২৬
অধিনায়ক হলেই তুমি চৌধুরী, আর অন্য সতীর্থরা?—প্রশ্ন তাপস বৈশ…
  • ১৮ এপ্রিল ২০২৬
বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত, আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
সংঘর্ষে স্থগিত ময়মনসিংহ মেডিকেলের ক্লাস-পরীক্ষা, দুই নেতাকে…
  • ১৮ এপ্রিল ২০২৬
সেই ইমামের মেয়েকে উদ্ধারের পর জামায়াতের পক্ষ থেকে উদ্ধারের …
  • ১৮ এপ্রিল ২০২৬
৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের
  • ১৮ এপ্রিল ২০২৬