লকডাউনের বিরুদ্ধে নিউমার্কেট এলাকায় বিক্ষোভ

০৫ এপ্রিল ২০২১, ০১:২৮ PM
নিউমার্কেট এলাকায় বিক্ষোভ করছেন স্থানীয় ব্যবসায়ীরা

নিউমার্কেট এলাকায় বিক্ষোভ করছেন স্থানীয় ব্যবসায়ীরা © সংগৃহীত

দ্বিতীয় দিনের মতো লকডাউন প্রত্যাহারের দাবিতে রাজধানীর নিউমার্কেট এলাকায় বিক্ষোভ করছেন স্থানীয় ব্যবসায়ীরা। লকডাউনের প্রথম দিন সোমবার সকালে নিউমার্কেটের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

এর আগে গতকাল রোববার দুপুরের পর অবিলম্বে লকডাউন প্রত্যাহার দাবিতে ব্যবসায়ীরা মিছিল বের করেন। তারই ধারাবাহিকতায় আজ সকালেও রাস্তায় নামেন তারা।

গাউছিয়া, নুর ম্যানশন, চাঁদনী চক মার্কেটের হাজার হাজার দোকান মালিক এবং কর্মচারীরা সকাল সাড়ে ১০ টায় মিছিল নিয়ে রাস্তায় বের হলে গাউছিয়া মার্কেটের মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে।

এ সময় তারা অবিলম্বে লকডাউন প্রত্যাহারের দাবি জানিয়ে ‘লকডাউন মানি না’, ‘দোকানপাট খুলবো’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

ব্যবসায়ীরা বলেন, আমরা কোনো লকডাউন চাই না। এটাই আমাদের এক দফা দাবি। কারণ আমাদের পরিবার আমাদের আয়ের ওপর নির্ভর করে। দোকান বন্ধ থাকলে আমরা সংসার চালাবো কীভাবে?

ডিএমপির নিউমার্কেট অঞ্চলের এডিসি ইহসানুল ফেরদৌস জানান, ব্যবসায়ী ও দোকান মালিকদের প্রতিনিধির সঙ্গে কথা বলে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে।

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া, সূচি চূ…
  • ১৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে সেকেন্ড টাইম চালুর দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে অব…
  • ১৭ এপ্রিল ২০২৬
ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে রাজনীতি ছাড়লেন জেলা ছাত্রদল নেতা
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৫০, আবেদন শেষ ২…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘চাঁদা নয়, বলেছি দোকান দিচ্ছেন ছেলেপেলেদের কিছু খাওয়াইয়েন’
  • ১৭ এপ্রিল ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ১৭ এপ্রিল ২০২৬