রিসোর্টে মামুনুল হক আটক

০৩ এপ্রিল ২০২১, ০৬:৩৫ PM
মামুনুল হক

মামুনুল হক © ফাইল ফটো

নারায়ণগঞ্জে সোনারগাঁওয়ের একটি রিসোর্টে হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হককে আটকে রেখেছে পুলিশ।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের পুলিশ ‍সুপার মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে একটি কক্ষে আমরা মামুনুল হককে আটক রেখে জিজ্ঞাসাবাদ করছি। বিস্তারিত পরে জানাব।

এদিকে মামুনুল হককে রিসোর্টে আটকে রেখে জিজ্ঞাসাবাদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি তাকে এক নারীর সাথে রিসোর্টে আসার কারণ জিজ্ঞেস করছেন। এ সময় মামুনুল হক ওই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন। কত বছর বিয়ে হয়েছে এই প্রশ্নে মামুনুল হক বলেন, তাদের ২ বছর বিয়ে হয়েছে। তার স্ত্রীর নাম আমেনা তৈয়েবা। তাকে শরীয়ত মোতাবেক বিয়ে করেছেন বলে তিনি দাবি করেন।

মানুষের ক্ষোভের মুখে তিনি আরো বলেন, অল্লার কসম আমি সঠিক নিয়মে তাকে বিয়ে করেছি।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে অলিম্পিক, আবেদন শেষ ২৬ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
আনন্দ-সম্প্রীতির নববর্ষ
  • ১৩ এপ্রিল ২০২৬
কাজের মান নিয়ে প্রশ্ন, ব্রাহ্মণবাড়িয়ায় প্রকৌশলীকে লাঠি হাতে…
  • ১৩ এপ্রিল ২০২৬
এক মুরগি তিনবার জবাই করা চলবে না, শিক্ষামন্ত্রী
  • ১৩ এপ্রিল ২০২৬
নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগে বড় বিজ্ঞপ্তি, পদ ১১০, আবেদন …
  • ১৩ এপ্রিল ২০২৬
জুলাই সনদ বাস্তবায়ন না করলে ছাত্ররা আবার ঐক্যবদ্ধ হবে
  • ১৩ এপ্রিল ২০২৬