কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

০২ এপ্রিল ২০২১, ১০:০০ PM
আবু বক্কর

আবু বক্কর © সংগৃহীত

পিরোজপুরের কাউখালীতে মো. আবু বক্কর সিদ্দিকী (২১) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (০২ এপ্রিল) দুপুরে নিজ ঘরের জানালার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

আবু বক্কর উপজেলার সদর ইউনিয়নের আসপদি গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। সে কাউখালী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

জানা গেছে, দুপুর সোয়া ১টার দিকে আবু বক্করকে তার নিজ ঘরের জানালার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পরিবারের লোকজন দেখতে পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। তিনি পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন বলে পরিবারের দাবি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডাক্তার ফাহাদ হোসেন জানান, ওই কলেজছাত্রকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিক-ওদিক তাকালে ও কথা বললে ১ বছর বহিষ্কার, ২০ অপরাধের কোন…
  • ১৩ এপ্রিল ২০২৬
চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড
  • ১৩ এপ্রিল ২০২৬
ওয়েভ ফাউন্ডেশনে চাকরি, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ২২ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
কুমিল্লায় আনসার সদস্যদের বহনকারী তিনটি বাসের সংঘর্ষ, আহত ৭
  • ১৩ এপ্রিল ২০২৬
প্রাথমিকে নতুন করে ‘মিড-ডে মিল’ চালু হচ্ছে ৩৪৯ উপজেলায়
  • ১৩ এপ্রিল ২০২৬
মাদক সিন্ডিকেটের প্রস্তাবে রাজি না হওয়ায় ব্যবসায়ীকে মারধর ও…
  • ১৩ এপ্রিল ২০২৬