আজ বন্ধ থাকবে সব ব্যাংক

৩০ মার্চ ২০২১, ০৮:৪৭ AM
আজ মঙ্গলবার সব ব্যাংক বন্ধ থাকবে

আজ মঙ্গলবার সব ব্যাংক বন্ধ থাকবে © ফাইল ফটো

পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলাদেশ ব্যাংকসহ দেশের সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আজ মঙ্গলবার (৩০ মার্চ) লেনদেন বন্ধ থাকবে। এ বিষয়ে গত ২২ মার্চ একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে সার্কুলারটি পাঠানো হয়েছে। এর আগে সার্কুলার দিয়ে পবিত্র শবে বরাত উপলক্ষে ২৯ মার্চ ছুটি ঘোষণা করা হয়েছিল।

জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তক্রমে পবিত্র শবে বরাত উপলক্ষে ঘোষিত ছুটি ২৯ মার্চের পরিবর্তে ৩০ মার্চ পুনঃনির্ধারণ করা হয়। এ নিয়ে সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক।

হরমুজ প্রণালি খুলে দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
  • ১৭ এপ্রিল ২০২৬
গাজীপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
  • ১৭ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
‘হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত’, যুদ্ধবিরতি চলবে কতদিন—জা…
  • ১৭ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দামে ব্যাপক দরপতন
  • ১৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা ইরানের
  • ১৭ এপ্রিল ২০২৬