ব্রাহ্মণবাড়িয়ায় শান্তিপূর্ণ হরতাল পালিত হচ্ছে

২৮ মার্চ ২০২১, ০৮:৫৬ AM

© সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। শহরের টিএরোডে অবস্থান নিয়েছে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার ছাত্ররা। বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে দোকানপাট।

চট্টগ্রাম ও ঢাকায় মাদ্রাসা ছাত্রদের ওপর হামলার ঘটনায় শুক্রবার উত্তপ্ত হয়ে উঠে ব্রাহ্মণবাড়িয়া। মাদ্রাসার ছাত্ররা হামলা চালিয়ে ভাঙ্গচুর এবং অগ্নিসংযোগ সরকারি বিভিন্ন অফিসে। আগুনে রেলস্টেশনের সবকিছু পুড়িয়ে দেয়া হয়। ভাঙচুর এবং আগুনে পুড়ানো হয় অর্ধশত সরকারী গাড়ি। এসব ঘটনায় দু’দিনে মারা যায় ৬ জন।

শনিবার গভীর রাতে শহর বাইপাস সড়কের বিরাশার মোড় থেকে ঘাটুরা মোড় পর্যন্ত বিভিন্ন পয়েন্টে টায়ারে আগুন জ্বালিয়ে রাখা হয়। সন্ধ্যার পরই শহর অভ্যন্তরে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে রাজনীতি ছাড়লেন জেলা ছাত্রদল নেতা
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশ নৌবাহিনীতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ৪৫০, আবেদন শেষ ২…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘চাঁদা নয়, বলেছি দোকান দিচ্ছেন ছেলেপেলেদের কিছু খাওয়াইয়েন’
  • ১৭ এপ্রিল ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ১৭ এপ্রিল ২০২৬
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বড় নিয়োগ, পদ ১৯৭, আবেদন এইচএ…
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ‘টাইট’ বোলিংয়ের পরও লড়াকু পুঁজি নিউজিল্যান্ডের
  • ১৭ এপ্রিল ২০২৬