বাংলাদেশের ‘টাইট’ বোলিংয়ের পরও লড়াকু পুঁজি নিউজিল্যান্ডের

১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ PM
লড়াকু পুঁজি নিউজিল্যান্ডের

লড়াকু পুঁজি নিউজিল্যান্ডের © সংগৃহীত

শুরু থেকেই ধীরগতির ব্যাটিং করে আসছিলেন নিউজিল্যান্ডের ব্যাটাররা। বাংলাদেশের বোলারদের টাইট বোলিংয়ে কোনোমতে দুইশ’র ঘর পার করে কিউইদের দলীয় সংগ্রহ। তবে শেষদিকে লাল-সবুজের পথের কাঁটা হয়ে দাঁড়ান ফক্সক্রফট। ওয়ানডে ফরম্যাটের সঙ্গে ব্যাটিংয়ের তাল ঠিক রেখে তুলে নেন অর্ধশতক। তার দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষপর্যন্ত আড়াই শ'র কাছাকাছি পৌঁছে যায় কিউইরা। ৫৮ বলে ৫৯ রান করে থামেন ফক্সক্রফট, হাঁকান ৮টি চার। তবে ব্ল্যাক-ক্যাপসদের পুরো ইনিংসে কোনো ছক্কার মার আসেনি।

শুক্রবার (১৭ এপ্রিল) মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৪৭ রানের সংগ্রহ পায় সফরকারীরা।  ৮৩ বলে ৯ বাউন্ডারিতে দলীয় সর্বোচ্চ ৬৮ রানের অনবদ্য ইনিংস খেলেন হেনরি নিকোলস।

সকালের উইকেট কিছুটা ধীরগতির হতে পারে, সেই আভাস পাওয়া গিয়েছিল আগেই। হোম অব ক্রিকেটে হলও তাই। গোটা ম্যাচেও এই ধারা অব্যাহত ছিল। বোলাররাও সুবিধা তুলে নেন।

সপ্তম ওভারে বাংলাদেশকে উইকেটের মুখ দেখান পেসার শরিফুল। ২৩ বলে ৭ রান করে শরিফুলের ডেলিভারিতে বোল্ড হন কিউই ওপেনার নিক কেলি। কেলির অফস্ট্যাম্প উড়িয়ে দেন বাংলাদেশি এই পেসার। 

তিন নম্বরে নামা উইল ইয়ংকে তানজিদ হাসান তামিমের ক্যাচ বানিয়ে ফেরত পাঠান রিশাদ হোসেন। ২২তম ওভারে রিশাদের প্রথম বলে রিভার্স সুইপ করতে গিয়ে স্লিপে তানজিদের হাতে ক্যাচ তুলে দেন উইল ইয়াং। এবার তিনি মিস করেননি। ৪২ বলে ৩০ রান করে ফেরেন ইয়াং। ভাঙে ৭৩ রানের জুটি।

২৭তম ওভারে টম লাথামকে ফিরিয়ে নিউজিল্যান্ডের তৃতীয় উইকেটের পতন ঘটান অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার নিচু হয়ে ভেতরে ঢোকা বল ব্যাকফুটে গিয়েও আটকাতে পারেননি লাথাম। বোল্ড হয়ে ফেরার আগে করেন ১৫ বলে ১৪ রান।

পরের ওভারে এসে নিজের দ্বিতীয় আর নিউজিল্যান্ডের চতুর্থ উইকেট তুলে নেন রিশাদ হোসেন। ইনিংসের সূচনা করতে নেমে একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যাচ্ছিলেন হেনরি নিকোলস। হাফসেঞ্চুরিও তুলে নিয়েছিলেন তিনি। ২৮তম ওভারের পঞ্চম বলে রিশাদকে রিভার্স সুইপ খেলতে গিয়ে মাথার ওপর ক্যাচ তোলেন নিকোলস। সহজ ক্যাচ নেন উইকেটকিপার লিটন। ৯ চারে ৮৩ বলে ৬৮ রান করে ফেরেন নিকোলস।

এরপর দলের হাল ধরার চেষ্টায় ছিলেন ডেন ফক্সক্রফট আর মোহাম্মদ আব্বাস। ৪৭ বলে তাদের ৩৪ রানের জুটি ভাঙেন শরিফুল। উইকেটের পেছনে লিটনের হাতে ক্যাচ দেওয়ার আগে ৩০ বলে ১৪ রান করেন আব্বাস।

বল হাতে ঝড় তোলেন আরেক পেসার তাসকিন আহমেদ। তার দুই শিকারের দুটিই বোল্ড। প্রথমে ফেরান জস ক্লার্কসনকে। ১৬ বলে ৮ করেন ক্লার্কসন। অষ্টম ব্যাটার হিসেবে ব্লেয়ার টিকনারকে বোল্ড করেন তাসকিন, টিকনার করেন ১০ বলে ৭ রান। 

তাসকিনের দুই উইকেটের মাঝে ম্যাচে নিজের একমাত্র শিকার করেন নাহিদ রানা। ৫৮ বলে ৫৯ রান করে বিপজ্জনক হয়ে ওঠা ডিন ফক্সক্রফটকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন নাহিদ তার স্লো ইয়র্কারে পরাস্ত হন কিউই ব্যাটার।

বাংলাদেশের পক্ষে দুইটি করে উইকেট নেন তাসকিন, শরিফুল ও রিশাদ। মিরাজ ও নাহিদ রানা নেন একটি করে উইকেট।

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬