রাত ৮টার মধ্যে দোকান বন্ধের আহ্বান

২৪ মার্চ ২০২১, ০৫:৪৯ PM
প্রতীকী

প্রতীকী

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার সব ব্যবসায়ী প্রতিষ্ঠান ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করার আহ্বান জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। বুধবার রাজধানীর গোপীবাগের বয়েজ ক্লাব মাঠ পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ আহ্বান জানান।

মেয়র তাপস বলেন, ‘আমি আপনাদের মাধ্যমে ঢাকাবাসীকে দুটো নিবেদন করব। যেহেতু করোনা মহামারিতে আবার সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। সুতরাং রাত ৮টার মধ্যে অবশ্যই সকল দোকানপাট, সকল ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে দেবেন।’

দেখুন: আরো ২৫ জনের মৃত্যু, শনাক্ত সাড়ে ৩ হাজারের বেশি

ডিএসসিসি মেয়র বলেন, ‘আমরা গণবিজ্ঞপ্তি দিয়েছি। আমরা চাই ৮টার মধ্যে সব বন্ধ হলে সংক্রমণও কমে আসবে এবং আমরা ঢাকা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্নসহ স্বাস্থ্যবিধি পরিপালনপূর্বক শহর হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখতে পারব।’

এসময় আরও উপস্থিত ছিলেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. বদরুল আমিন, প্রধান প্রকৌশলী রেজাউর রহমান, সচিব আকরামুজ্জামান, সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর সাধারণ আসন ও সংরক্ষিত আসনের কাউন্সিলরবৃন্দ।

ময়মনসিংহে জামায়াত আমিরের জনসভা মঙ্গলবার
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শুনলেন তরুণদের প্রত্যাশা-স্বপ্নের কথা, গুরুত্ব দিলেন নারীদে…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
পলিটেকনিকের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শবে বরাত উপলক্ষে বন্ধ থাকবে জামায়াত প্রার্থীর মাইকিং
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে সে ভালো নেতা হতে পারে …
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ফজরের নামাজ পড়ে ভোটকেন্দ্রে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬