আরো ২৫ জনের মৃত্যু, শনাক্ত সাড়ে ৩ হাজারের বেশি

২৪ মার্চ ২০২১, ০৪:২৭ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২৫ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ মার্চ) সাড়ে তিন হাজারের বেশি মানুষের শরীরে এ ভাইরাসে শনাক্ত হয়েছে।

বুধবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে করোনায় গত ২৪ ঘন্টায় মোট শনাক্ত তিন হাজার ৫৬৭ জন। গতকাল শনাক্ত হয়েছিল তিন হাজার ৫৫৪ জন। মোট টেস্ট হয়েছে ২৭৫০২টি। গত ২৪ ঘণ্টায় বাসা এবং হাসপাতাল মিলে মোট সুস্থ হয়েছেন ১ হাজার ৯১৫ জন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ৭৭ হাজার।

বাংলাদেশে গত বছরের ৮ মার্চ করোনায় আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। প্রথম শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটে।

ট্যাগ: করোনা
১-১৮তম নিবন্ধনধারীদের চিঠির বিষয়ে যা বলছে মন্ত্রণালয়
  • ১৩ এপ্রিল ২০২৬
পিএসির নিয়োগে মেধার সঙ্গে নৈতিকতা যাচাই চান ইউজিসি চেয়ারম্য…
  • ১৩ এপ্রিল ২০২৬
বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম, প্রজ্ঞাপন জারি
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ১৯ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
যবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ইয়ারুল কবীর
  • ১৩ এপ্রিল ২০২৬